Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

অমি ভাইয়ের শুটিং মানেই পিকনিক- পলাশ

১৮ জানুয়ারি ওটিটি- তে মুক্তির পরেই সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি নির্মিত প্রথম ওয়েবফিল্ম ‘অসময়’। নিজেদের রেকর্ডব্রেকিং সাকসেস পার্টিতে নিজের অভিজ্ঞতার কথা জানান ওয়েবফিল্মের অন্যতম অভিনেতা জিয়াউল হক পলাশ।

নির্মাতা অমি’র সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে অভিনেতা পলাশ জানিয়েছেন, ‘অমি ভাইয়ের সাথে কাজের প্রতিটা মুহূর্তই মজার। তার শুটিং মানেই যেন পিকনিক।‘

তিনি আরও বলেন, ‘সত্যিই অনেক ভালো লাগছে। গতমাসে মুক্তির পর এখন পর্যন্ত বিশ্বের ১০০টির বেশি দেশের মানুষ ‘অসময়’ দেখেছেন, এতো ভালোবাসা দিয়েছেন। দর্শকের ভালোবাসাটাই আমি এবং সব আর্টিস্টদের জন্য অনেক কিছু।’

ব্যাচেলর পয়েন্টের পঞ্চম কিস্তি কবে পর্দায় ফিরছে এই বিষয়ে কিছুটা রহস্য রেখেছেন পলাশ।

উল্লেখ্য, ‘অসময়’ ওয়েবফিল্মে মধ্যবিত্ত পরিবার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চালচলন, পুলিশ সাংবাদিক কেমিস্ট্রি, আইনজীবী, এজেন্সির মালিকের লাইফস্টাইল মিলিয়ে রসদের পাশাপাশি ছিল পরিপূর্ণ ড্রামা। ওয়েবফিল্মে তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আবদুল্লাহ রানা, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, সুমন পাটোয়ারী, জিয়াউল হক পলাশসহ অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

টক্সিকের ৬০০ কোটি অগ্রিম আয়ের রহস্য জানালেন ধনঞ্জয়ন

টক্সিকের ৬০০ কোটি অগ্রিম আয় …. এখনো মুক্তি দেয়া হয়নি টক্সিকের কিন্তু টক্সিক- মুক্তির আগেই টক্সিকের ৬০০…
টক্সিকের ৬০০ কোটি অগ্রিম আয়ে

তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার  

তুরস্কের চলচ্চিত্রশিল্প তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার। সিনেমাশিল্পে কর্মরত এই…
তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০

এবারের বাফটা পুরস্কার কারা কারা জিতলেন?

বাফটা চলচ্চিত্র পুরষ্কার ২০২৬ বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে ৭৯তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম…
এবারের বাফটা পুরস্কার কারা
0
Share