Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

অভিষেক বচ্চন হচ্ছেন ‘সিঙ্গেল ফাদার’

অভিষেক বচ্চন | ছবি: গুগল

বলিপাড়ায় ভেসে বেড়াচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের ডিভোর্সের গুঞ্জন। এরই মাঝে এলো অভিষেকের ‘সিঙ্গেল ফাদার’ হওয়ার খবর।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘বি হ্যাপি’ নামের নতুন সিনেমা নিয়ে আসছেন অভিষেক। আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষ্যে প্রাইম ভিডিওর পক্ষ থেকে অভিনেতার নতুন এ সিনেমার ঘোষণা করে পোস্টার প্রকাশ করা হয়েছে। অভিষেকের সাথে এই পোস্টারে দেখা গেছে ইনায়েত বর্মাকে।

‘বি হ্যাপি’ সিনেমার পোস্টার | ছবি: গুগল

জানা গেছে, বাবা-মেয়ের কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে ‘বি হ্যাপি’। এতে অভিষেক একজন সিঙ্গেল ফাদারের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন রেমো ডি’সুজা।

নতুন সিনেমা নিয়ে রেমো জানান, ‘এক সিঙ্গেল ফাদার এবং তার মেয়ের ভারতের সবচেয়ে বড় নাচের রিয়েলিটি শোতে পারফর্ম করার স্বপ্ন পূরণের গল্প ‘বি হ্যাপি’। তাদের অসাধারণ যাত্রা দর্শকদের মন ছুঁয়ে যাবে। আমি আমার দর্শকদেরকে একটি সুন্দর পোস্টার দিতে পেরে আজকের এই বিশেষ দিনে, বিশেষ আনন্দিত। আন্তর্জাতিক কন্যা দিবসে এর থেকে ভালো আর কী বা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস এই হালকা মেজাজের, আবেগঘন গল্প নিয়ে বানানো সিনেমাটি দর্শকদের খুব আনন্দ দেবে। অ্যামাজনে প্রিমিয়ার হওয়ার অপেক্ষায় আছি।’

উল্লেখ্য যে, অভিষেক ও ইনায়েত ছাড়াও ‘বি হ্যাপি’ সিনেমায় আরও অভিনয় করেছেন নোরা ফাতেহি, জনি লিভার, হারলিন শেট্টি প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভ বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময়…
বলিউডে আরিফিন শুভর নতুন
0
Share