Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

অভিনেত্রীর সাথে শোয়েবের বিয়ে; সানিয়ার শুভ কামনা

সানিয়া মির্জা, শোয়েব মালিক ও সানা জাভেদ । ছবি: সংগৃহীত

বহুদিন থেকেই কানাঘুষা শোনা যাচ্ছিলো- বিচ্ছেদের পথে হাঁটছেন ভারতের টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড় শোয়েব মালিক। অবশেষে সব গুঞ্জন সত্য করে পাক অভিনেত্রী সানা জাভেদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শোয়েব। তৃতীয় বিয়ের খবর আসার পরই জানা যায়, দ্বিতীয় স্ত্রী সানিয়ার সাথে ডিভোর্স হয়েছে শোয়েবের।

মূলত ২০ জানুয়ারি নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিয়ের দুটি ছবি পোস্ট করেন শোয়েব। বিয়ের পোশাকে হাস্যোজ্জ্বল শোয়েব ও সানাকে দেখার পর থেকেই তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। বিষয়টি ‘টক অফ দ্য টাউন’ হয়ে গেলেও বিষয়টি নিয়ে নিরব আছেন সানিয়া।

পরবর্তীতে সানিয়ার পরিবার এক বিবৃতি প্রকাশ করেন। সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিটিতে বলা হয়েছে, কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। বিবাহবিচ্ছেদের তথ্যটি জানানোর পাশাপাশি সানিয়ার পক্ষ থেকে শোয়েবকে নতুন জীবনের জন্য শুভ কামনা জানানো হয়েছে।

সানিয়ার পরিবার ও টিম সানিয়ার নামে প্রকাশ করা বিবৃতিতে ইংরেজিতে লেখা, “সানিয়া সব সময় ব্যক্তিগত জীবন সাধারণের চোখের আড়ালে রাখার চেষ্টা করেছে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন কিছু না বললেই নয়। সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগে। নতুন জীবনের জন্য শোয়েবকে শুভ কামনা জানিয়েছে সানিয়া।”

এরপর আরও লেখা, “সানিয়ার জীবনের কঠিন এই সময়ে তার পরিবারের পক্ষ থেকে ওর সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীকে অনুরোধ, অনুগ্রহ করে কোনো রকম গুজব ছড়াবেন না। ওর ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান করুন।”

প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ফরচুন বরিশালের হয়ে খেলতে বর্তমানে বাংলাদেশেই আছেন শোয়েব মালিক। ২০ জানুয়ারি খেলার জন্য মাঠে নামার আগে ইনস্টাগ্রামে বিয়ের খবর জানিয়ে পোস্ট করেন শোয়েব। তিনি ক্যাপশনে লিখেন, “আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।“ এর আগে ২০১০ সালে তিনি সানিয়াকে বিয়ে করেছিলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশিত হল মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত তথ্যচিত্র  

তথ্যচিত্র ‘মেলানিয়া’ প্রকাশিত হল মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’। এটি ইতিহাসের সবচেয়ে…
প্রকাশিত হল মেলানিয়া ট্রাম্পকে

‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্যের ছবি প্রকাশ

‘রাক্ষস’ সিনেমা জংলি সিনেমার পর থেকে বেশ আলোচনায় আছেন সিয়াম আহমেদ। গত ঈদের মতো এবারো আসছে তাঁর সিনেমা। সেই…
‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্যের

হারিয়ে যাওয়া সিনেমা হল সংস্কৃতি – এক শহরের নিভে যাওয়া আলো

সিনেমা হল সংস্কৃতি – পোস্টার, টিকিট লাইন আর হারানো উন্মাদনা ঢাকা শহরকে যারা শুধু যানজট, কংক্রিট আর…
হারিয়ে যাওয়া সিনেমা হল সংস্কৃতি - এক শহরের নিভে যাওয়া আলো
0
Share