Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

অভিনেতা সিয়ামের এ কেমন রুপ!

‘জংলি’ ছবির পোস্টারে অভিনেতা সিয়াম আহমেদ | ছবি: ফেসবুক

২৯ মার্চ নিজের জন্মদিনের বিশেষ ক্ষণে নতুন ছবির পোস্টার প্রকাশ করে চমকে দিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। নেটদুনিয়ায় রীতিমত ভাইরাল সিয়ামের ‘জংলি’ সিনেমার ফার্স্ট লুক।

জীবনের ৩৪ বসন্তে পা দিয়েই নতুনভাবে নিজেকে দর্শকদের জন্য তুলে ধরলেন সিয়াম। প্রকাশিত পোস্টারে সিয়ামের পরনে লুঙ্গি, গালভর্তি দাড়ি, চুল উষ্কখুষ্ক, চোখে রোদচশমা। হাতে রক্ত লেগে আছে। সব মিলে ভয়ংকরভাবে তাকে দেখা যাচ্ছে পোস্টারে। ঢালিউডে আগে কখনো এই রূপে অভিনেতাকে দেখেননি কেউ।

‘অন্তর্জাল’-এর পর দীর্ঘ বিরতির পর আগামী ঈদুল আজহায় ‘জংলি’ হয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন সিয়াম আহমেদ।  এই প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘প্রায় তিন বছর আগে দেশীয় নতুন ছবি হিসেবে ‘অন্তর্জাল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এরপর আর নতুন ছবির কাজ হয়নি। শিল্পীরা একটা কাজ থেকে আরেকটি কাজ ভালো করার চেষ্টা করেন আর দর্শকেরও প্রত্যাশা থাকে শিল্পীদের কাছে। ভক্তদের সেই প্রত্যাশা পূরণের জন্যই এত সময় নেওয়া আমার। অপেক্ষায় ছিলাম ভালো কিছুর আশায়, ভিন্ন কিছুর আশায়। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে সেই ধরনের একটি কাজ হাতে নিলাম। এমন আনন্দের সংবাদটি আমার জন্মদিনে সবার সঙ্গে ভাগাভাগি করলাম।’

প্রসঙ্গত, এম রাহিমের পরিচালনায় আসছে ‘জংলি’। ১৫ এপ্রিল থেকে পুরোদমে শুরু হচ্ছে ছবির শুটিং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share