Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

অভিনেতা জামালউদ্দিন হোসেন মারা গেছেন

অভিনেতা জামাল উদ্দিন হোসেন | ছবি: গুগল

১১ অক্টোবর স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬ টায় কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নাট্যজন, নির্দেশক, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

অভিনেতার ছেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়ছেন, ‘আজ (১২ অক্টোবর) শনিবার বাদ জোহর জামালউদ্দিন হোসেনের লাশ দাফন করা হবে।’

তিন সপ্তাহ ধরে কানাডার হাসপাতালে ভর্তি ছিলেন জামালউদ্দিন। তিনি যুক্তরাষ্ট্রর আটলান্টায় মেয়ের কাছে ছিলেন। সেখান থেকে কানাডার ক্যালগিরিতে ছেলে তাশফিন হোসেনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান প্রবীণ এই অভিনেতা হঠাৎ অসুস্থ বোধ করলে ছেলে তাকে হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার মূত্রসংক্রমণ হয়েছে বলে জানান।  একসময় জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছিলেন না। এরপর চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু শেষ পর্যন্ত আর ফেরানো গেল না তাকে।

উল্লেখ্য, সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। গত ১৫ বছর অভিনয়ে একেবারে অনিয়মিত তিনি। এই সময়টায় যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার মধ্যে ছিলেন। মাঝেমধ্যে যখন দেশে ফিরতেন, টুকটাক অভিনয় করতেন। সাত-আট বছর ধরে একেবারে অভিনয়ে নেই। ছিলেন না বাংলাদেশেও, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী
0
Share