Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

অভিনেতা ও রাজনীতিবিদ কৃষ্ণা মুরালি গ্রেপ্তার

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ পোসানি কৃষ্ণা মুরালি গ্রেপ্তার হয়েছেন । বুধবার ২৬ ফেব্রুয়ারি রাতে তাকে গ্রেপ্তার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ। জানা গেছে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মুরালির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামালায় তিনি গ্রেপ্তার হন।

ওবুলাবারিপল্লী থানায় মুরালির বিরুদ্ধে ১৯৬, ৩৫৩(২) এবং ১১১ ধারা, জাতি/উপজাতি আইনের ৩(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে। সেই মামলায়  তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

মুরালিকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করে একটি নোটিশ তার স্ত্রীকে পাঠানো হয়। যেখানে বলা হয়েছে, মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য।

জুডিশিয়াল কাস্টডির জন্য তাকে রাজমপেটের প্রথম শ্রেণির অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে। কৃষ্ণা মুরালি দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেতা। পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন।  

‘ক্র্যাক’, ‘টেম্পার’ ও ‘জেমিনি’ এর মতো অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। মূলত, কমেডি চরিত্রে অভিনয় করেই অধিক খ্যাতি কুড়ান। অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share