Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

অবশেষে চোখ খুললো কুমার বিশ্বজিৎ পুত্র

স্ত্রী ও ছেলে কুমার নিবিড়ের সাথে সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ | ছবি: ফেসবুক

দীর্ঘ ১৪ মাস পর চোখ মেলে তাকিয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়।

ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে জানতে চাইলে কুমার বিশ্বজিৎ বললেন, ‘শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে যে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনো হাসপাতালে থাকতে হচ্ছে। আমি কানাডায় যাওয়ার পর হাসপাতাল থেকে রিহ্যাবে নেওয়া হবে।’

সংগীতশিল্পী আরও যোগ করেন, ‘নিবিড়ের এক্সপ্রেশনে দেখে মনে হয়, বাবা-মাকে চিনছে। আমাদের চেনে। অনেক সময় তাকানো, ৩৬০ ডিগ্রিতে ঘোরা। এরপর যখন বলা হয়, ‘বাবা আসছে, মা আসছে’, তখন বোঝা যায়, আমাদের চেনে। ওর মা যখন বলে, ‘আমাদের চিনতে পারো?’ তখন তার এক্সপ্রেশনে বুঝতে পারি, হয়তো চিনছে। অপেক্ষায় আছি কখন বাবা বলে ডাকবে।’

উল্লেখ্য, ২০২৩ সালের ভালোবাসা দিবসে কানাডার টরন্টোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে কোমায় চলে গিয়েছিলেন নিবিড়। সেদিন থেকেই কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী অবস্থান করছেন সেন্ট মাইকেল হাসপাতালেই। এর মাঝে দেশে এসেছিলেন শিল্পী কুমার বিশ্বজিৎ তখন ছেলের ২২ তম জন্মদিনে ‘নিবিড় অপেক্ষা করছে’ শিরোনামের একটি গানও প্রকাশ করেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share