Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান
অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান

পর্দায় বহুমুখী প্রতিভার বিস্ফোরণ ঘটানো দক্ষিণী মহাতারকা কমল হাসান। অপর্ণা সেনের প্রেমে পড়ে বাংলা শিখেছিলেন কমল হাসান । এই তারকার নামের সঙ্গে জড়িয়েছে অগণিত রূপকথা, বিতর্ক এবং সাফল্যের গল্প। তবে এবার সামনে এলো এমন এক দাবি, যা শোরগোল ফেলে দিয়েছে সিনেমাপাড়া থেকে ভক্তমহল পর্যন্ত। কমল হাসানের অজানা এক প্রেমের কথা নিয়ে মিডিয়ায় হাজির হলেন তারই কন্যা শ্রুতি হাসান।

শ্রুতি হাসানের ভাষ্যে জানা গেছে, বাংলার প্রখ্যাত অভিনেত্রী অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন কমল হাসান। আর প্রেমে পড়েই ক্ষান্ত দেননি এই অভিনেতা। করেছেন আরো বেশি কিছু। শিখেছেন বাংলা।  

সম্প্রতি মুক্তি পাওয়া নিজের ছবি ‘কুলি’র প্রচার অনুষ্ঠানে শ্রুতি অকপট স্বীকার করেন, শুধু ভাষাপ্রেম নয়, বরং তার বাবার বাংলা শেখার নেপথ্যে ছিল, প্রেমের গল্প।

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন কেন উনি বাংলা শিখেছিলেন? ওই সময় বাবা অপর্ণা সেনের প্রেমে পড়ে গিয়েছিলেন। আর তাকে ইমপ্রেস করতেই বাংলা শিখে ফেলেন।‘

প্রসঙ্গত, কমল হাসানকে একসময় দেখা গিয়েছিল ‘কবিতা’ ছবির ‘শুনো শুনো গো সবে’ গানে। তবে শ্রুতির মতে, বাংলা শেখার নেপথ্যে কেবল ছবির চাহিদা নয়; বরং ছিল তার বাবার রোমান্টিক টানাপোড়েন।

এমনকি, তার আরেক মন্তব্যে প্রকাশ পায়, ‘হে রাম’ ছবির রানী মুখার্জীর চরিত্রের নাম অপর্ণা রেখেছেন তার সেই প্রেমের স্মারক হিসেবে।

অপর্ণা সেন বয়সে প্রায় ৯ বছরের বড় কমল হাসানের তুলনায়, কিন্তু সেটা কমল হাসানের প্রেমপ্রীতিতে বিন্দুমাত্র বাধা হয়ে দাঁড়ায়নি বলে দাবি করেছেন শ্রুতি।

এদিকে, নিজের ক্যারিয়ার গড়তে বাবার ছায়ার ভিতর কতটা গুটিয়ে থাকতে হয়, তাও জানিয়েছেন শ্রুতি হাসান। শ্রুতি গড়তে চান নিজের পরিচয়। তিনি বলেন, সবসময় চাইতাম নিজস্ব পরিচয়ে প্রতিষ্ঠিত হতে, কেবল ‘কমল হাসানের মেয়ে’ পরিচয়ে নয়।  

এদিকে, শ্রুতি হাসানের সিনেমা কুলি গড়ছে ইতিহাস। মুক্তির ১৪ দিনেই আয় করে নিয়েছে ৫০০ কোটি রুপীরও বেশি। এতে অভিনয় করছেন দক্ষিনীস্টার রজনীকান্ত। ক্যামিও চরিত্রে আছেন আমির খান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ
0
Share