Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

অন্বেষার নতুন পথচলা

অভিনেত্রী অন্বেষা হাজরা | ছবি: ফেসবুক

ভারতীয় টিভি সিরিয়াল ‘চুনি পান্না’ দিয়ে পথচলা শুরু, বড় পর্দায় কাজ করে ফের আরেকবার সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। এক নার্সের ভূমিকায় জি বাংলার নতুন সিরিয়াল ‘আনন্দী’-তে দেখা যাবে অন্বেষাকে।

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ্যায় ফের একবার ছোট পর্দায় ফিরছেন একসাথে। এ সিরিয়ালে অন্বেষার নায়ক ঋত্বিক পেশায় চিকিৎসক। তাদের বাড়িতে একজন নার্স দরকার। কিন্তু নার্সিং স্কুলের কেউ ওই বাড়িতে যেতে চায় না। রাজি হয় কেবল আনন্দী। সেই বাড়িতে গিয়ে ভালোবাসা ও সেবাযত্ন দিয়ে সারিয়ে তোলে ঋত্বিকের ঠাম্মিকে। সম্প্রতি জি বাংলা প্রকাশ করেছে ‘আনন্দী’র ট্রেলার, তাতে এমন গল্পই দেখা গেছে।

সিরিয়ালটি নিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে অন্বেষা জানিয়েছে, ‘আনন্দী জীবনকে বড় করে দেখতে চায়। জিন্দেগি লম্বি নাহি, বারি হোনি চাহিয়ে—এই সংলাপ ওর জীবনের সঙ্গে মিলে যায়। আজ আছি কাল নেই, এইটাই তো দুনিয়ার নিয়ম। যে কটা দিন আছি হেসে-খেলে, সুন্দর করে বাঁচবো। প্রত্যেকের জীবনে সমস্যা থাকে। কিন্তু সেটাকে ওভারকাম করে মন থেকে যতটা ভালো থাকা যায়, সেটাই এই মেয়েটির লক্ষ্য।’

উল্লেখ্য, টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে গত ২২ আগস্ট থেকে চলছে আনন্দীর শুটিং। নীলাঞ্জনা সেনগুপ্তের নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি এ সিরিয়ালের প্রচার শিগগিরই শুরু হবে জি বাংলায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share