Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

‘অনেকদূর থেকে এসে বোলিং করতাম’- জায়েদ খান

জায়েদ খান | ছবি: সংগৃহীত

নায়ক নয়, ক্রিকেটার হতেই ঢাকায় এসেছিলেন জায়েদ খান। সম্প্রতি একটি আলাপে তিনি বলেন, ‘আমি নিজেও একজন ক্রিকেটার ছিলাম। আমি বডি ল্যাংগুয়েজ বুঝি।’ এরপরেই তিনি জানান, ক্রিকেটার হতেই তার ঢাকায় আসা। আর হয়ে গেছেন নায়ক!

তিনি আরও জানান, বরাবরই ভালো ক্রিকেট খেলতেন এই অভিনেতা। পিরোজপুর জেলা দলে অলরাউন্ডার হিসেবেও খেলেছেন তিনি। অনেকদূর থেকে এসে বোলিং করতে পারতেন। করতেন ব্যাটিংও। শুধুমাত্র উইকেট কিপিংটাই করা হয়নি তার।

পছন্দের তালিকায় ছিলেন ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসের মতন ক্রিকেটাররা। নিজে অনুসরণ করতেন ওয়াসিম আকরামকে।

ফাস্ট বোলার হিসেবে তার সামনে যেকোনো ব্যাটসম্যান দাঁড়াতেই ভয় পেত। নির্ধারিত দুরুত্ব নয় বরং মাঠের সীমানা থেকে ছুটে এসে ফাস্ট বল করতেন জায়েদ খান। ঢাকায় এসে বিভিন্ন ক্লাবেও ক্রিকেট খেলেছেন। তবে জাতীয় দলের জন্য প্রস্তুতির সময়টায় তিনি বুঝতে পারেন, মাঠ নয়- রূপালি পর্দাই তার প্রথম পছন্দ।

এমনকি নিজের ফেসবুকেও তিনি ছবি দিয়েছিলেন জার্সি পরে। আর ক্যাপশন দিয়েছিলেন, ’মাঠে আমারই যেতে হবে’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share