Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অনম বিশ্বাসের নতুন ওয়েব সিরিজে পরীমণি

পরীমণি ও অনম বিশ্বাস (বাম থেকে) । ছবি: ফেসবুক

নির্মাতা অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ শীর্ষক নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। চুক্তিবদ্ধ হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ১ অক্টোবর।

মা হওয়ার পর থেকে কিছু সময়ের জন্য রুপালি পর্দার আড়ালে ছিলেন পরী। তবে মাতৃত্বকালীন ছুটি শেষে সম্প্রতি এই অভিনেত্রী শুরু করেছেন তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস। এরই ধারাবাহিকতায় ‘পাফ ড্যাডি’-র পর আবারও তাকে দেখা যাবে ওটিটি-র প্ল্যাটফর্মে।

পরীমণি তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নতুন কাজ নিয়ে নির্মাতা অনমের সাথে একটি ছবি শেয়ার করে লিখেন, “দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে। আল্লাহ ভরসা।”

‘রঙ্গিলা কিতাব’ সিরিজের প্রধান নারী চরিত্রে কাজ করবেন পরী। সিরিজটি সাহিত্যিক কিংকর আহসানের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। হইচই-এর প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। “ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে?”- সিরিজের মূল বিষয়বস্তু হতে যাচ্ছে এটি।

এবার দেখার পালা অনম ও পরী মিলে দর্শকদের নতুন কি চমক উপহার দিতে যাচ্ছে!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

জয়ের পর রুমিনকে শুভেচ্ছা অপু বিশ্বাসের

রুমিনের রাজনৈতিক সংগ্রাম-বিজয়ের প্রশংসা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয়…
জয়ের পর রুমিনকে শুভেচ্ছা অপু বিশ্বাসের

গুলশানে ভোট দিলেন সুচন্দা-ববিতা-চম্পা

গণতন্ত্রের পক্ষে ভোট দিলেন তিন বোন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে ছিল উৎসবের…
গুলশানে ভোট দিলেন সুচন্দা-ববিতা-চম্পা
0
Share