Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন

পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন
জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। ছবি: সংগৃহীত (পুরাতন)

সন্তানের জন্য দোয়া চাইলেন অভিনেতা

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন । তার স্ত্রী নাফিসা এক সুস্থ ও সুন্দর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।  নতুন অতিথির আগমনে পলাশের পরিবারে এখন আনন্দ আর উৎসবের আমেজ।

হাসপাতাল থেকেই সুখবরটি জানান পলাশ। তিনি বলেন, বুধবার দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন।  আপাতত সবাই হাসপাতালে আছেন। সবার কাছে দোয়া চেয়ে পলাশ বলেন, তার ছেলে ও মেয়ে যেন ভালোবাসা আর দোয়ায় বড় হয়ে ওঠে।

দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা পলাশ
অভিনেতা পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ।  ছবি: সংগৃহীত

টেলিভিশন পর্দায় জিয়াউল হক পলাশের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চরিত্রই তাকে দেশ-বিদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়।

ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। ২০২৩ সালের জুলাইয়ে প্রথমবারের মতো বাবা হন তিনি। তার ছেলে সন্তানের নাম মোহাইমিনুল হক আহান। এবার কন্যাসন্তানের আগমনে তাদের সংসার আরও পরিপূর্ণ হলো।

দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা পলাশ
অভিনেতা পলাশ।  ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করেন পলাশ। দীর্ঘ সময় তিনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। পরে ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি।

পরবর্তীতে অভিনয়ে মনোযোগী হয়ে ওঠেন পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সাফল্যের পর তার ক্যারিয়ার নতুন গতি পায়। বর্তমানে নিয়মিত অভিনয়ের পাশাপাশি নাটক ও টিভিসি নির্মাণেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা-নির্মাতা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share