Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

ভুয়া ফটোকার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত

ভুয়া ফটোকার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত
হানিফ সংকেত, ছবি: সংগৃহীত

কার্ড নিয়ে সতর্কবার্তা দিলেন হানিফ সংকত

ভুয়া ফটোকার্ডে ক্ষুব্ধ জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম, ছবি ও উপস্থাপনার ধরণ ব্যবহার করে কিছু বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি।  এসব ভুয়াকার্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।  বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।  সেই সঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ভুয়া ফটোকার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত
হানিফ সংকেত, ছবি: সংগৃহীত

আজ (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে কথা বলেন। সেখানে তিনি উল্লেখ করেন, যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার করা শুধু ভুল নয়, বরং অনেক ক্ষেত্রে তা অন্যদের বিভ্রান্ত করে। দীর্ঘদিন ধরে তিনি তার অনুষ্ঠানের মাধ্যমে এই সচেতনতার বার্তা দিয়ে আসছেন বলেও জানান।

ভুয়া ফটোকার্ডে বাড়ছে বিভ্রান্তি

স্ট্যাটাসে হানিফ সংকেত বলেন, তার কিছু শুভাকাঙ্ক্ষী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ফটোকার্ড তার নজরে এনেছেন। এসব ফটোকার্ডে তার উপস্থাপনার ছন্দ অনুকরণ করা হলেও সেগুলো বাস্তবে তার তৈরি নয়। অনেক ব্যবহারকারী যাচাই না করেই সেগুলো শেয়ার করছেন, যা বিভ্রান্তি আরও বাড়াচ্ছে।

তিনি আরও জানান, চার দশকের বেশি সময় ধরে তিনি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন। কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই সুস্থ সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করা তার মূল লক্ষ্য। তাই তার নামে ছড়ানো এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।

ভুয়া ফটোকার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত
হানিফ সংকেত, ছবি: সংগৃহীত

যাচাই ছাড়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান

হানিফ সংকেত বলেন, তার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড শুধুমাত্র তার নিজস্ব ভেরিফায়েড প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়। অচেনা বা অখ্যাত উৎস থেকে পাওয়া কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেন তিনি।

প্রযুক্তির এই উৎকর্ষের সময়েও এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হানিফ সংকেত। তার মতে, প্রযুক্তির সুবিধা যেমন বেড়েছে, তেমনি ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতাও বেড়েছে। তাই সচেতন ব্যবহারই একমাত্র সমাধান।

ভুয়া ফটোকার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত
হানিফ সংকেত, ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে একটি ফটোকার্ডে ‘শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়’ এমন একটি মন্তব্য ছড়িয়ে পড়ে।  এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই বক্তব্য তার নয় এবং এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু

কবে ফিরবেন ক্যামেরায়, জানালেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারির পর থেকে আছেন বিশ্রামে।  গত ২৩…
ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি

কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে?

দম-প্রিন্স-রাক্ষস ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে এবার জমে উঠেছে প্রতিযোগিতা। মোট পাঁচটি সিনেমা মুক্তি…
কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে

ঈদুল ফিতর এর শীর্ষ ৫ নাটক – কোনটি দেখবেন , কোথায় দেখবেন

দর্শক মাতানো শীর্ষ ৫ নাটক ঈদুল ফিতর এর শীর্ষ ৫ নাটক । ঈদুল ফিতর মানেই ছোট পর্দায় বিশেষ আয়োজন। প্রতি বছরই এই…
ঈদুল ফিতর শীর্ষ ৫ নাটক - কোনটি দেখবেন , কোথায় দেখবেন
0
Share