Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

তেলেগু রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়েছে  

তেলেগু রীতিতে বিজয় এবং রাশমিকা বিয়ে
গীত গোবিন্দম সিনেমায় বিজয় এবং রাশমিকা

বিজয় এবং রাশমিকার বিয়ে

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানার জীবনের শ্রেষ্ঠদিন। নতুন ও আলোকিত অধ্যায় শুরু করলেন এই দুজন। সকালে উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে তেলেগু রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়েছে। তাঁদের সাথে ছিলেন পারিবারিক আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। সন্ধ্যায় কনের পরিবার কোডাভা প্রথা অনুযায়ী বাকি রীতি পালন করবে।

‘ঘরোয়া’ আয়োজনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকা দম্পতির ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুবান্ধবরাই। এছাড়া বিয়ের কোন ছবি যাতে ফাঁস না হয় সেজন্য ভেন্যুতে মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। বিয়ের আগে পুল পার্টি, ওয়াটার ভলিবল ও ‘বিরোশ প্রিমিয়ার লিগ’ নামে একটি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছিল।  

তেলেগু রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে
রাশমিকা ও বিজয়ের বিয়ের আসরের সাজসজ্জা | ছবি: ইনস্টাগ্রাম থেকে

গতকাল বুধবার গায়েহলুদের অনুষ্ঠানের পর আয়োজিত হয় একটি সংগীত আসর। সেখানে নায়িকা তাঁর সিনেমা ‘পুষ্পা ২ : দ্য র‍্যুল’-এর গান ‘অঙ্গারোঁ’-তে নেচে বিজয়কে চমক দেন। হবু স্ত্রীর এই পরিবেশনায় উচ্ছ্বাসে ভাসেন বিজয়।  

উদয়পুরের বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে রাজকীয় রিসেপশন হবে। সেখানে উপস্থিত থাকবেন ইন্ডাস্ট্রির নামী তারকারা।  

কে-ড্রামা,গানগনাম ও অন্তরাক্ষরী খেলা

‘বিরোশ’ অর্থাৎ বিজয়-রাশমিকার প্রি-ওয়েডিংয়ে আয়োজনে ছিল কে-ড্রামা থিম। কারণ, রাশমিকা কোরিয়ান পপ সংস্কৃতির ভক্ত। অনুষ্ঠানে রাখা হয়েছিল কে-ড্রামা থিমের কেক। এদিকে বিজয় রাশমিকাকে চমক দিতে গানগনাম স্টাইলে নাচেন। পরে আয়োজন করা হয় অন্তরাক্ষরী খেলার, যেখানে শুধু তাঁদের অভিনীত ছবির গান গাওয়া হয়। অতিথিরা দুই দলে ভাগ হয়ে প্রতিযোগিতা করেন এবং বিজয়ী দল পায় বহুমূল্য উপহার।

শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ

বিয়ের পর বিজয়-রাশমিকার পক্ষ থেকে ভেন্যুর বাইরে উপস্থিত পাপারাজ্জি ও শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। জানানো হয়েছে, বিয়ের অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং দুই পরিবারই ভীষণ খুশি। মিষ্টির বাক্সের ওপর রাশমিকার ছবি দেখা গেছে।

তেলেগু রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে
বিয়ের পর রাশমিকা ও বিজয়ের টিম পাপারাজ্জিদের হাতে তুলে দেয় কাজু বরফির বাক্স | ছবি: ইনস্টাগ্রাম থেকে

রাশমিকাকে বংশগত চুড়ি উপহার

গতকাল বুধবার হলুদ অনুষ্ঠান ছিল উৎসবে ভরা। জানা গেছে, প্রথা অনুযায়ী রাশমিকার পরিবার বিজয়ের পরিবারকে নারকেল, পানপাতা, ফল, মিষ্টি, হলুদ ও কুমকুম উপহার দেয়। অন্যদিকে বিজয়ের মা পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে রাশমিকাকে বংশগত চুড়ি উপহার দেন। এটি তাঁকে পরিবারের বধূ হিসেবে গ্রহণ করার প্রতীক। এরপরেই আজ তেলেগু রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়।

উদয়পুরের আরাবল্লী পর্বতমালার মধ্যে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট আইটিসি হোটেলসের দ্য মেমেন্টোসে বসেছে বিয়ের আসর। প্রকৃতির নিবিড় শান্তিময় পরিবেশের সাথে আভিজাত্যের মেলবন্ধন ঘটিয়ে এই বিয়ে সম্পন্ন করেছেন এই ত্রাওকা জুটি।  

‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবির মাধ্যমে প্রথমে তাঁরা অভিনয়ে জুটি বাঁধেন। ক্রমে গড়ে উঠে বন্ধুত্ব, এরপর প্রেম। প্রেমের পর অবশেষে আজ সম্পন্ন হল বিয়ে। বিজয় ও রাশমিকার জীবনের প্রতিটা ধাপই এখন পর্যন্ত ধারাবাহিকভাবে ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষৎতেও এই তারকা দম্পতি উদাহরণ হিসেবে টিকে থাকবেন বলেই মনে হয়।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানজিন তিশার স্নিগ্ধ সাজের অপরূপ রূপ

তানজিন তিশা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে ছোটপর্দা থেকে খুব শীঘ্রই উত্তরণ ঘটছে তাঁর। সামনে…
তানজিন তিশার স্নিগ্ধ সাজের

রাশ্মিকা-বিজয়ের বিয়েতে অতিথিদের তালিকা

রাশ্মিকা-বিজয়ের বিয়ে অভিনেত্রী রাশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হতে যাচ্ছে বৃহস্পতিবার ২৬…
রাশ্মিকা-বিজয়ের বিয়েতে

কাজল-অজয়ের ২৭ বছর- মেডেল ও ট্রফি চাইলেন কাজল

কাজল-অজয় দেবগন মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দাম্পত্য জীবনে কাজল-অজয়ের ২৭ বছর পূর্ণ হয়েছে যেকারণে নিজেদের জন্য…
কাজল-অজয়ের ২৭ বছর

তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার  

তুরস্কের চলচ্চিত্রশিল্প তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার। সিনেমাশিল্পে কর্মরত এই…
তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০
0
Share