Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১, ২০২৬

ইরানে আমেরিকার হামলায় নিন্দা জানিয়েছে হলিউড তারকারা

ইরানে আমেরিকার হামলায় নিন্দা
মার্ক রাফালো

হলিউড তারকারা

ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তেহরানসহ দেশটির বিভিন্ন স্থান হামলায় জর্জরিত। এমনকি প্রায় ৮১ জন স্কুল শিক্ষার্থীও প্রাণ হারিয়েছেন এতে। প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনী। ইরানে আমেরিকার হামলায় নিন্দা জানিয়েছে হলিউড তারকারা।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘বড় ধরনের সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করেছেন। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনার মধ্যেই এ হামলা চালানো হলো।

এ হামলার পর সংগীতশিল্পী জ্যাক হোয়াইট সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন ট্রাম্পের যুদ্ধ ঘোষণা করা নিয়ে।

চলমান সংকটের প্রতিক্রিয়া জানিয়ে গ্র্যামি পুরস্কার বিজয়ী জ্যাক হোয়াইট বলেন ইনস্টাগ্রামে লিখেছেন,“আপনি কি তাকে এমন একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে দেখতে ভালোবাসেন না যেখানে ট্রাকারের টুপিতে,‘মার্কিন যুক্তরাষ্ট্র’ লেখা থাকে?”

“দেখুন ‘শান্তির বোর্ডের নেতা।’ পরবর্তী যুদ্ধ ঘোষণাকারী ডনির জন্য, আপনি রেজোলিউট ডেস্কে পা তুলে মখমলের ট্র্যাক স্যুটে বিগ ম্যাক খাচ্ছেন, আমি কি আপনাকে পরামর্শ দিতে পারি? ভেনেজুয়েলা, গ্রিনল্যান্ড, ইরান, কিউবার মধ্যে পার্থক্য কী? ডন জুনিয়র এবং ব্যারনকে লড়াই করতে হবে না বা মরতে হবে না, কেবল মরবে অন্যদের সন্তানদের, তাই তাঁদের আক্রমণ করে বোমা মেরে ফেলতে হবে!

কমেডি তারকা রোজি ও’ডোনেল লিখেছেন, তিনি (ট্রাম্প) সব সময় মিথ্যা বলেন। এই তারকা মনে করিয়ে দেন, ট্রাম্পের যুদ্ধ ঘোষণা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির বিপরীত। তিনি ট্রাম্পের পুরোনো বক্তৃতার উদ্ধৃতি দিয়ে দেখান যে তিনি শান্তি প্রতিষ্ঠার কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে তা হচ্ছে না।

ইরানে আমেরিকার হামলায় মার্ক রাফালোর নিন্দা

এদিকে হলিউড অভিনেতা মার্ক রাফালো ট্রাম্পের সমালোচনা করেন। তিনি তাঁর পোস্টে ট্রাম্প প্রশাসনের কূটনীতিক নিযুক্তি ও যুদ্ধ এড়ানোর প্রচেষ্টা না করা নিয়ে সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন যে কিছু কৌশল কিংবা নীতি যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এমনকি সেই প্রক্রিয়ায় কিছু ব্যক্তিকে যুক্ত করা হয়েছে, যাতে যুদ্ধকে এগিয়ে নেওয়া যায়।

অভিনেতা জন কুসাক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই যুদ্ধ শুরু করা সরকারের মনোযোগ অন্য বিষয়ের থেকে সরাতে সাহায্য করছে। অন্যদিকে অভিনেত্রী ক্যারি কুন ট্রাম্প প্রশাসনের সামরিক কমিটি নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, এটা সত্যিই ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফারুকী ‘শনিবার বিকেল’ মুক্তি না দেয়ার যে ব্যাখ্যা দিলেন

মোস্তফা সরওয়ার ফারুকী নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত সিনেমা শনিবার বিকেল নিয়ে গত কয়েকবছর ধরে চলছে…
ফারুকী ‘শনিবার বিকেল’ মুক্তি

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

পাল্টাপাল্টি পোস্ট, পরকীয়ার গুঞ্জন নেপথ্যে কী অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা । ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা…
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

থালাপতি বিজয়ের দাম্পত্য জীবনে ভাঙন

থালাপতির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দাম্পত্য জীবনে ভাঙন…
থালাপতি বিজয়ের দাম্পত্য জীবনে ভাঙন
0
Share