Monday, August 31, 2026

টম ক্রুজ ফিরছেন – ভক্তদের জন্য সুখবর

বাংলা সিনেমার কিংবদন্তি ভিলেন – যাদের ঘৃণা করেই ভালোবেসেছে দর্শক

August 27, 2026
স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ  

স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ ? 

August 21, 2026
যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

August 12, 2026

রূপবান থেকে বেদের মেয়ে, খাইরুন সুন্দরী

August 6, 2026
বাংলা সিনেমার ৭০ বছরের যাত্রা

বাংলা সিনেমার ৭০ বছরের যাত্রা

July 30, 2026

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ আবারও ফিরছেন রেসিং ট্র্যাকে। ১৯৯০ সালের আলোচিত সিনেমা ‘ডেইজ অব থান্ডার’ এর পরবর্তী কিস্তিতে দেখা যাবে তাকে।  এবারও ন্যাসকার চালক কোল ট্রিকলের চরিত্রে অভিনয় করবেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেটোনা আন্তর্জাতিক স্পিডওয়েতে সিনেমাটির ঘোষণা দেন টম ক্রুজ। ন্যাসকারের নিয়মিত মৌসুমের শেষ দৌড় শুরুর কয়েক ঘণ্টা আগে আসে এই ঘোষণা। ফলে রেসিংপ্রেমীদের মধ্যে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে নতুন আগ্রহ।

নতুন সিনেমায় টম ক্রুজের সঙ্গে থাকছেন অ্যান হ্যাথাওয়ে। তাকে দেখা যাবে রেসিং দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে। প্যারামাউন্ট পিকচার্সের প্রযোজনায় নির্মিত সিনেমাটি ২০২৮ সালের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

সিনেমাটির প্রযোজনায় টম ক্রুজের সঙ্গে থাকছেন জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার। পরিচালনার দায়িত্বে রয়েছেন জনাথন লেভিন। চিত্রনাট্য লিখেছেন উইল স্ট্যাপলস।

ভক্তদের জন্য সুখবর, ফিরছেন টম ক্রুজ
টম ক্রুজ, ছবি: সংগৃহীত

‘ডেইজ অব থান্ডার’ এর নতুন অধ্যায়

১৯৯০ সালে মুক্তির পর ‘ডেইজ অব থান্ডার’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। তবে সমালোচকদের কাছ থেকে সিনেমাটি খুব একটা প্রশংসা পায়নি। ন্যাসকারের রেসিং জগতের নানা বিষয় অতিরঞ্জিতভাবে তুলে ধরার কারণে তখন সিনেমাটি নিয়ে রেসিং অঙ্গনে হাস্যরসও হয়েছিল।

সময় গড়ানোর সঙ্গে বদলে যায় সেই চিত্র। ধীরে ধীরে ন্যাসকার ভক্তদের কাছে সিনেমাটির জনপ্রিয়তা বাড়ে। একপর্যায়ে এটি পায় কাল্ট সিনেমার মর্যাদা। ফলে দীর্ঘ সময় পর কোল ট্রিকলের চরিত্রে টম ক্রুজের ফিরে আসার খবরটি ভক্তদের জন্য বিশেষ আকর্ষণের।

সিনেমাটির জনপ্রিয় সংলাপ ‘রাবিন, সন, ইজ রেসিন’ এখনো রেসপ্রেমীদের মুখে শোনা যায়। সংলাপটি বলেছিলেন ক্রু প্রধান হ্যারি হগ চরিত্রে অভিনয় করা রবার্ট ডুভাল।

‘ডেইজ অব থান্ডার’ এর কোল ট্রিকল চরিত্রটি অনেকটাই প্রয়াত ন্যাসকার চালক টিম রিচমন্ডের আদলে তৈরি হয়েছিল। ন্যাসকারের চারবারের কাপ সিরিজ চ্যাম্পিয়ন জেফ গর্ডনও দীর্ঘদিন ধরে টম ক্রুজকে সিনেমাটির পরবর্তী কিস্তি নির্মাণে উৎসাহ দিয়ে আসছিলেন।

ভক্তদের জন্য সুখবর, ফিরছেন টম ক্রুজ
টম ক্রুজ, ছবি: সংগৃহীত

অ্যান হ্যাথাওয়ের ব্যস্ত সময়

অ্যান হ্যাথাওয়ের ক্যারিয়ারেও এখন ব্যস্ত সময় চলছে। চলতি বছরে তার অভিনীত ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২’, ‘দ্য ওডিসি’ ও ‘দ্য এন্ড অব ওক স্ট্রিপ’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বছরের শেষদিকে তাকে দেখা যাবে কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ভেরিটি’ সিনেমায়। এর বাইরে ‘অ্যালন এট ডন’ এর শুটিং শেষ করেছেন তিনি। এরপর শুরু করেছেন ‘দ্য প্রিন্সেস ডায়রিজ ৩’ এর কাজ।

নতুন ব্যস্ততায় টম ক্রুজ

দীর্ঘদিনের জনপ্রিয় ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির অধ্যায় শেষ করার পর নতুন কাজ নিয়ে ব্যস্ত টম ক্রুজ। এবার বড় বাজেটের রেসিং সিনেমায় ফিরছেন তিনি।

সামনে ‘টপ গান’ এর নতুন কিস্তিতেও দেখা যাবে এই অভিনেতাকে। পাশাপাশি অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এ অভিনয় করবেন তিনি।

রেসিং, তারকা অভিনয়শিল্পী এবং বড় বাজেটের এই আয়োজনের কারণে ‘ডেইজ অব থান্ডার’ এর নতুন কিস্তি মুক্তির আগেই আলোচনায় চলে এসেছে। ২০২৮ সালে সিনেমাটি পর্দায় এলে পুরোনো ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মের দর্শকরাও কোল ট্রিকলের নতুন যাত্রার সাক্ষী হবেন।

Share

Read more

Local News