Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬

থালাপতি বিজয়ের সংসার বিচ্ছেদের পথে

থালাপতি বিজয়ের সংসার বিচ্ছেদের পথে
থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম, ছবি: সংগৃহীত

থালাপতির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দাম্পত্য জীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে।  প্রায় ২৫ বছরের থালাপতি বিজয়ের সংসার এখন বিচ্ছেদের পথে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।  প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।  তার অভিযোগ, বিজয় সহঅভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন।  

থালাপতি বিজয়ের সংসার বিচ্ছেদের পথে
থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম, ছবি: সংগৃহীত

বিজয়ের বিরুদ্ধে স্ত্রী সংগীতার আইনি পদক্ষেপ

সঙ্গীতার দাবি, ২০২১ সালে তিনি প্রথম সম্পর্কের বিষয়ে জানতে পারেন বলে আবেদনে উল্লেখ করেছেন। বিষয়টি জানার পর একাধিকবার আলোচনা হয়েছে।  আশ্বাসও দেওয়া হয়েছিল।  তবে, সম্পর্কের অবসান হয়নি।  এ কারণে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

থালাপতি বিজয়ের বিরুদ্ধে ব্যভিচার ও নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে।  মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।  আগামী ২০ এপ্রিল পরবর্তী শুনানির দিন ঠিক করেছে আদালত।

থালাপতি বিজয়ের সংসার বিচ্ছেদের পথে
থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম, ছবি: সংগৃহীত

ভক্তদের আলোচনায় বিজয়ের সংসার

১৯৯৯ সালের ২৫ আগস্ট বিজয় ও সঙ্গীতার বিয়ে হয়।  হিন্দু ও খ্রিস্টান রীতিতে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান।  তাদের সংসারে দুই সন্তান রয়েছে জেসন সঞ্জয় ও দিব্যা শাশা। বিচ্ছেদের খবরে তামিল চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভক্তদের মাঝেও চলছে আলোচনা-সমালোচনা।  

থালাপতি বিজয়ের সংসার বিচ্ছেদের পথে
থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম, ছবি: সংগৃহীত

রাজনৈতিক পথচলায় ছায়া সংকটের

রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে কৌতূহল। কারণ অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় বিজয়। সম্প্রতি তিনি নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম  গঠন করেছেন। তাই ব্যক্তিগত জীবনের এই সংকট তার রাজনৈতিক পথচলায় প্রভাব ফেলবে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

সূত্রের বরাতে দাবি করা হয়েছে, তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এই তামিল সুপারস্টার।  যদিও এ বিষয়ে বিজয় বা তৃষার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

থালাপতি বিজয়ের সংসার বিচ্ছেদের পথে
থালাপতি বিজয় , ছবি: সংগৃহীত

ভক্ত থেকে বিজয়ের জীবনসঙ্গী

সংগীতা সোর্নালিঙ্গম শ্রীলংকার এক অতি ধনাঢ্য পরিবারের সন্তান। তার বাবা ছিলেন লংকার বিখ্যাত শিল্পপতি।  লন্ডনে বড় হওয়া সংগীতা থালাপতি বিজয়ের অন্ধ ভক্ত ছিলেন।  ১৯৯৬ সালে একটি ছবির শুটিং সেটে বিজয়ের সঙ্গে দেখা করতে আসেন তিনি।  সেই আলাপ থেকেই শুরু হয় প্রেম এবং ১৯৯৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

থালাপতি বিজয়ের সংসার বিচ্ছেদের পথে
থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম, ছবি: সংগৃহীত

৪০০ কোটির উত্তরাধিকারিণী সংগীতা

৪০০ কোটির উত্তরাধিকারিণী সংগীতা কেবল ‘বিজয়পত্নী’ হিসেবে দেখলে ভুল হবে।  লন্ডনে বাবার বিশাল ব্যবসা এবং পারিবারিক সম্পত্তি মিলিয়ে তিনি নিজে ৪০০ কোটি টাকারও বেশি মালিক।  থালাপতি বিজয়ের সাফল্যের নেপথ্যে সংগীতার বুদ্ধিদীপ্ত পরামর্শ এবং  পারিবারিক আভিজাত্য বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

মিম মানতাশার স্নিগ্ধ ছবি

মিম মানতাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী থাকাকালীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়…
মিম মানতাশার স্নিগ্ধ ছবি

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি

রাশমিকা ও বিজয় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

জহির রায়হানকে ববিতা একুশে পদক উৎসর্গ করলেন  

ববিতার একুশে পদকপ্রাপ্তি আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ…
জহির রায়হানকে ববিতা একুশে পদক
0
Share