ICE ডিটেনশন সেন্টার
হলিউডের অসংখ্য অভিনেতা, শিল্পী, চলচ্চিত্র নির্মাতাসহ চিকিৎসক, বিভিন্ন সংস্থা এবং নীতি বিশেষজ্ঞদের একটি দীর্ঘ দল টেক্সাসের ডিলি ইমিগ্রেশন প্রসেসিং সেন্টারটি “অবিলম্বে বন্ধ” করার দাবিতে একটি চিঠিতে স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রে আইসিই (ICE)-এর অভিযানের পর শিশু ও পরিবারগুলোকে আটকে রাখার জন্য এই কারাগার-সদৃশ এই কেন্দ্রটি ব্যবহার করা হয়। তাই এই নির্যাতনের ঘর তথা টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার বন্ধ চান হলিউডের অসংখ্য তারকা ও মানবাধিকারকর্মীরা। হলিউড রিপোর্টার অবলম্বনে।
ফেডারেল সরকার এবং বেসরকারি কারাগার পরিচালনাকারী সংস্থা কোরসিভিক-কে আহ্বান জানানো এই চিঠিতে ম্যাডোনা, পেদ্রো পাস্কাল, মিস র্যাচেল, জন লেজেন্ড, হাভিয়ের বারডেম, মার্ক রাফালো, ব্রিটনি গ্রাইনার, আমেরিকা ফেরেরা, এলিয়ট পেজ, রাফি, জেন ফন্ডা, ব্র্যান্ডি কার্লাইল, হান্না আইনবাইন্ডার, আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু, উনমি মোসাকু, গ্লেনন ডয়েল, বিলি পোর্টার, কেকে পামার, হাসান মিনহাজ, কেটি কুরিক, সুজান সারান্ডনসহ আরও কয়েক ডজন তারকা স্বাক্ষর করেছেন।

“এই অভিবাসন আটককেন্দ্রে থাকা শিশুরা মানসিক আঘাত, অবহেলা এবং এমন পরিস্থিতির শিকার হয় যা স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করে,” চিঠিতে এমনটাই বলে একইসাথে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এবং জবাবদিহিতার আহ্বান জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, “শিশুদের বিরুদ্ধে নির্যাতনের যে সমস্ত অভিযোগ আদালতে জমা পড়েছে, তার মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি সরবরাহে অস্বীকৃতি, পোকাযুক্ত পচা খাবার, মারাত্মক চিকিৎসাগত অবহেলা, ঘুমের অভাব, আইনি পরামর্শ প্রদানে অস্বীকৃতি, শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা এবং অমানবিক পরিস্থিতির প্রতিবাদকারী পরিবারগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ। শিশুদের স্থান স্কুলে এবং খেলার মাঠে, আটককেন্দ্রে নয়।”
ICE কি ?
ICE (Immigration and Customs Enforcement ) Detention Center হলো যুক্তরাষ্ট্রের একটি আটক কেন্দ্র, যেখানে অভিবাসন সংক্রান্ত কারণে বিদেশি নাগরিকদের আটক রাখা হয়। যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছে, অথবা নির্বাসন প্রক্রিয়ায় আছে তাদের এখানে রাখা হয়। Immigration and Customs Enforcement (ICE) এই কেন্দ্রগুলো পরিচালনা করে। এটি আমেরিকার একটি বিশেষ বাহিনী। এদের অধীনেই আটক কেন্দ্রগুলোতে আটককৃত ব্যক্তিদের মামলা শেষ হওয়া বা সিদ্ধান্ত না আসা পর্যন্ত আটক রাখে। এখানে খাবার, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা থাকলেও, এসব কেন্দ্র নিয়ে মানবাধিকার সংক্রান্ত নানা বিতর্ক ও অমানবিকতার অভিযোগ রয়েছে।
৫ বছর বয়সী লিয়াম কোনেহো রামোস গ্রেপ্তার
Change.org-এ জনসাধারণের স্বাক্ষরের জন্য উন্মুক্ত এই চিঠিটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন কেন্দ্রটির ওপর মাসব্যাপী ক্রমবর্ধমান তদন্ত চলছে। একাধিক প্রতিবেদনে আটককেন্দ্রটির ভেতরের অনিরাপদ পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সাম্প্রতিক হামের ঘটনা, দূষিত খাবার ও পানি, অপর্যাপ্ত চিকিৎসা সেবা, বন্দীদের ওপর গুরুতর দুর্ব্যবহার এবং অবৈধভাবে কারারুদ্ধ করা। এই কেন্দ্রটি সবার মনোযোগ আকর্ষণ করেছিল, কারণ শহরটিতে আইসিই-এর বিতর্কিত অভিযানের সময় মিনিয়াপোলিসে ৫ বছর বয়সী লিয়াম কোনেহো রামোসকে তার বাবার সাথে গ্রেপ্তার করে ফেডারেল কর্তৃপক্ষ সেই কুখ্যাত স্থানেই পাঠিয়েছিল। রামোসের যে ছবিগুলো ভাইরাল হয়েছিল, তাতে দেখা যায় তাকে একটি স্পাইডার-ম্যান ব্যাকপ্যাক পরা অবস্থায় হেফাজতে নেওয়া হচ্ছে।

মিস র্যাচেল, একজন জনপ্রিয় শিক্ষাবিদ এবং বিনোদন জগতের ব্যক্তিত্ব, টেক্সাসের ডিলি নামক স্থানের কথিত ভয়াবহ পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন এবং সেখানে আটক শিশুদের সাহায্য করার চেষ্টা করছেন। এক বিবৃতিতে মিস র্যাচেল বলেন, “বিশ্বজুড়ে প্রতিটি শিশুরই নিরাপদ বোধ করার, যত্ন পাওয়ার এবং মর্যাদার সাথে আচরণ পাওয়ার অধিকার রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা সবাই একমত যে, কোনো শিশুকেই অভিবাসন আটক কেন্দ্রে আটকে রাখা এবং এই নিষ্ঠুর পরিস্থিতির শিকার করা উচিত নয়। আমরা এমনটা হতে চাই না।”
চিঠিটিতে যা বলা হয়েছে তা নিচে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হল এবং স্বাক্ষরকারীদের মধ্যে কিছু তারকার নামও নিচে দেওয়া হলো।
ডিলি আইসিই আটক কেন্দ্র বন্ধ করুন: শিশুদের রক্ষা করুন
কোনো শিশুকেই অভিবাসন আটক কেন্দ্রে আটকে রাখা উচিত নয়। আমরা, নিম্নস্বাক্ষরকারীরা, টেক্সাসে অবস্থিত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর একটি পারিবারিক আটক কেন্দ্র, ডিলি ইমিগ্রেশন প্রসেসিং সেন্টার অবিলম্বে বন্ধ করার এবং শিশু ও পরিবারদের আটক রাখা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। অভিবাসন আটককেন্দ্রে থাকা শিশুরা মানসিক আঘাত, অবহেলা এবং এমন পরিস্থিতির শিকার হয় যা স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করে।
শিশুদের আটক রাখার ক্ষতিকর দিকগুলো সুবিদিত এবং এর যথেষ্ট প্রমাণও রয়েছে। শিশুদের ওপর নির্যাতনের যে সমস্ত অভিযোগ আদালতে নথিভুক্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে বিশুদ্ধ পানি প্রদানে অস্বীকৃতি, পোকাযুক্ত পচা খাবার, মারাত্মক চিকিৎসাগত অবহেলা, নিদ্রাহীনতা, আইনি পরামর্শ প্রদানে অস্বীকৃতি, শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা এবং অমানবিক পরিস্থিতির প্রতিবাদকারী পরিবারগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ।
শিশুদের স্থান স্কুলে এবং খেলার মাঠে, আটক কেন্দ্রে নয়। আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার এবং কোরসিভিককে অবিলম্বে ডিলি কেন্দ্রটি বন্ধ করতে, শিশু ও পরিবারগুলোকে তাদের বাড়ি ও সমাজে ফিরিয়ে দিতে এবং এখনই শিশু কারাবাস বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। কেন্দ্রটি বন্ধ হয়ে গেলেই আমাদের অঙ্গীকার শেষ হয়ে যাবে না। যুক্তরাষ্ট্রের কোথাও যাতে এই ধরনের নির্যাতন না ঘটে, তার জন্য আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পদ্ধতিগত সংস্কারের দাবি জানাচ্ছি।
শিশু ও তাদের পরিবারকে রক্ষা করতে সাহায্য করার জন্য স্বাক্ষর করুন।
স্বাক্ষরকারীদের সংক্ষিপ্ত তালিকাঃ
- আবদি নাজেমিয়ান
- অ্যাবি ওয়ামবাচ
- আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু
- আলি ওয়েন্টওয়ার্থ
- আয়েশা টাইলার
- আল মাদ্রিগাল
- আমেরিকা ফেরেরা
- আনা আকানা
- অ্যারন অ্যাকুরসো
- আরিয়ানা ডিবোস
- অ্যাশলিন হ্যারিস
- আয়ো এডেবিরি
- বেন স্টিলার
- বিলি পোর্টার
- ববি লোপেজ
- ব্র্যান্ডি কার্লাইল
- ব্রিয়ানা স্টুয়ার্ট, ক্রীড়াবিদ
- ব্রেন্ডান হাইন্স
- ব্রিটনি গ্রাইনার, ক্রীড়াবিদ
- বিজি ফিলিপস
- ক্যারি কুন
- সেলিন সং
- চেরিয়েন ডাবিস
- ক্রিস পারফেত্তি
- ক্রিস্টিনা রিচি
- সিনথিয়া নিক্সন
- কোবি স্মাল্ডার্স
- কনস্ট্যান্স উ
- ড্যারেন ক্রিস
- ডেসি পারকিন্স
- ডিয়েগো লুনা
- ডোনোভান প্যাটন
- ড্রু স্কট
- এলেইন ওয়েন্টওয়ার্থ
- এলিজাবেথ ব্যাঙ্কস
- এলিয়ট পেজ
- ইভা লঙ্গোরিয়া
- ফ্রান্সেস ফিশার
- গাবর মাতে
- জিনা টরেস
- গ্লেনন ডয়েল
- গ্রেসি আব্রামস
- গ্রান্ট গাস্টিন
- হানা আইনবাইন্ডার
- হাসান মিনহাজ
- ইলানা গ্লেজার
- ইন্ডিগো গার্লস (এমিলি স্যালিয়ার্স, অ্যামি রে)
- জানিৎসা ব্রাভো
- জেন ফন্ডা
- হাভিয়ের বারডেম
- জেন টুলক
- জেসিকা এম গার্সিয়া
- জেসি পেরেৎজ
- জন কুস্যাক
- জন লেজেন্ড
- জর্ডান ওয়াকার রস
- জশ ডেলা ক্রুজ
- কেটি কোরিক
- কাইটলিন বেকার
- ক্যাথরিন গ্রোডি
- কেকে পামার
- কেশা
- কিং প্রিন্সেস
- ক্রিস্টেন অ্যান্ডারসন-লোপেজ
- ল্যান্স বাস
- লেনা ডানহাম
- লিও গঞ্জালেজ
- লরিন ব্রান্টজ
- ম্যাডোনা
- ম্যাগি জিলেনহাল
- মৈত্রেয়ী রামকৃষ্ণন
- ম্যান্ডি প্যাটিঙ্কিন
- মার্ক রাফালো
- মেলিনা মাতসুকাস
- মেলিসা ব্যারেরা
- মিশেল উইলিয়ামস
- মিকি সামনার
- মরগ্যান স্পেক্টর
- মুনা (কেটি গ্যাভিন, নাওমি ম্যাকফারসন, জোসেট মাস্কিন)
- মিস র্যাচেল
- নাতাশা লিওন
- নিক গঞ্জালেজ, ক্রীড়াবিদ
- নিকোলা কফলান
- পার্বতী শ্যালো
- পামেলা অ্যাডলন
- পেদ্রো পাস্কাল
- পিটার সার্সগার্ড
- পপি লিউ
- রাফি
- রামি ইউসুফ
- রিচা মুরজানি
- পল ফেইগ
- পূর্ণা জগন্নাথন
- রাভায়না কো
- রেবেকা হল
- রাইলি কিও
- সারা বারেলেস
- সারা ওয়াইলস
- শেপার্ড ফেয়ারি
- সোহলা ও হাম এল-ওয়েলি
- সোফিয়া বুশ
- স্টিভ বোয়ার
- স্টিভ বার্নস
- তাতিয়ানা মাসলানি
- টমি ডরফম্যান
- উনমি মোসাকু
- জোচিতল গঞ্জালেজ
- ইয়াসমিন মায়া
- জাইন সালেহ


