Monday, August 31, 2026

তাসনুভা তিশার গাড়ি দুর্ঘটনার কবলে, অল্পের জন্য রক্ষা

বাংলা সিনেমার কিংবদন্তি ভিলেন – যাদের ঘৃণা করেই ভালোবেসেছে দর্শক

August 27, 2026
স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ  

স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ ? 

August 21, 2026
যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

August 12, 2026

রূপবান থেকে বেদের মেয়ে, খাইরুন সুন্দরী

August 6, 2026
বাংলা সিনেমার ৭০ বছরের যাত্রা

বাংলা সিনেমার ৭০ বছরের যাত্রা

July 30, 2026

তাসনুভা তিশার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে শুটিং শেষে ঢাকায় ফেরার পথে। ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ তার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটির বেশ ক্ষতি হলেও অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান তাসনুভা তিশাসহ গাড়িতে থাকা সবাই।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তাসনুভা তিশা গাড়ি দুর্ঘটনার কথা জানান।  পরে এনিয়ে কথা বলেও ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী। তিনি জানান, ভাগ্যের জোরে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন।

তাসনুভা তিশার গাড়ি দুর্ঘটনার কবলে, অল্পের জন্য রক্ষা
অভিনেত্রী তাসনুভা তিশা, ছবি: সংগৃহীত

শুটিং শেষে ফেরার পথে তিশার গাড়ি দুর্ঘটনা

শ্রীমঙ্গলে একটি নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তিশা। একই নাটকে তার সহশিল্পী ছিলেন মোশাররফ করিম। তবে শুটিং শেষে তিনি তাদের সঙ্গে ঢাকায় ফেরেননি।

অভিনেত্রী তিশা জানান, ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছে তাঁদের গাড়িতে হঠাৎ একটি পিকআপ ধাক্কা দেয়। সংঘর্ষের পর পিকআপটি না থেমে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

দুর্ঘটনার পর পিকআপটির পিছু নেওয়া হয়। একটি মোটরসাইকেলও পিকআপটির পিছু নেয়। পরে সেটিকে আটকানো হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।

তাসনুভা তিশার গাড়ি দুর্ঘটনার কবলে, অল্পের জন্য রক্ষা
অভিনেত্রী তাসনুভা তিশা, ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় বড় কোন ক্ষতি হয়নি

তাসনুভা তিশা জানান, দুর্ঘটনাটি বেশ ভয়াবহ ছিল। অল্পের জন্য তাঁরা বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন। সংঘর্ষে তাঁদের গাড়ির বেশ ক্ষতি হয়েছে।

তবে তাসনুভা তিশার গাড়ি দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন অভিনেত্রী। গাড়িতে থাকা সবাই নিরাপদে আছেন।

দুর্ঘটনায় তাসনুভা তিশার গাড়ির সামনের বাম্পারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ-২০৮১৫১। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ম-১১২৭৯৩ বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে পিকআপ ভ্যানটি আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় একটি বেকারির সঙ্গে সংশ্লিষ্ট ভ্যানটির মালিকপক্ষের এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়।

এরপর দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। তাসনুভা তিশার গাড়ির ক্ষয়ক্ষতির জন্য ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। লিখিত আপসনামার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে বলে জানা গেছে।

Share

Read more

Local News