Tuesday, September 1, 2026

প্রতারণা মামলা থেকে তানজিন তিশাকে পিবিআইয়ের অব্যাহতির সুপারিশ

বাংলা সিনেমার কিংবদন্তি ভিলেন – যাদের ঘৃণা করেই ভালোবেসেছে দর্শক

August 27, 2026
স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ  

স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ ? 

August 21, 2026
যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

August 12, 2026

রূপবান থেকে বেদের মেয়ে, খাইরুন সুন্দরী

August 6, 2026
বাংলা সিনেমার ৭০ বছরের যাত্রা

বাংলা সিনেমার ৭০ বছরের যাত্রা

July 30, 2026

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলা থেকে তানজিন তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই তাদের তদন্তে অভিনেত্রীর বিরুদ্ধে করা অভিযোগের কোন সত্যতা পায়নি বলে উল্লেখ্য করেছে।    

গত ২৫ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম। জানা গেছে, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে প্রতিবেদনটির ওপর শুনানি হবে। 

তবে পিবিআইয়ের প্রতিবেদনে আপত্তি জানিয়েছে বাদীপক্ষ। তাদের আইনজীবী শুভ্র সিনহা রায় জানিয়েছেন, প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজির আবেদন করা হবে। একই সঙ্গে অন্য কোনো সংস্থার মাধ্যমে মামলাটি পুনঃতদন্তের আবেদনও করা হবে।

প্রতারণা মামলা থেকে তানজিন তিশাকে পিবিআইয়ের অব্যাহতির সুপারিশ
প্রতারণা মামলা থেকে তানজিন তিশাকে পিবিআইয়ের অব্যাহতির সুপারিশ

বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, তদন্ত কর্মকর্তা পক্ষপাতদুষ্টভাবে তানজিন তিশাকে অব্যাহতির সুপারিশ করেছেন। তিনি জানান, তিশার হুমকির একটি অডিও রেকর্ডও তদন্ত কর্মকর্তাকে শোনানো হয়েছিল।

ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়ার একটি ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা সেখান থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন।

তানজিন তিশা
তানজিন তিশা

অনুষ্ঠানের পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সানায়া। শাড়িটি ফেরত চেয়ে ১৫ ডিসেম্বর তিশাকে ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠান তিনি।

বাদীর অভিযোগ, শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরে ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিশার সঙ্গে দেখা হলেও শাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়।

এরপর ১০ নভেম্বর মেসেঞ্জারে ফোন করে তিশা মামলা করা এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন সানায়া। এ ঘটনায় ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরিও করেন তিনি।

পিবিআইয়ের তদন্তে যা উঠে এসেছে

তদন্ত প্রতিবেদনে পিবিআই জানায়, সানায়া ও তানজিন তিশার মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বিভিন্ন ফ্যাশন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়া এবং ভ্রমণের সূত্রে তাদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়।

তদন্ত অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর তিশা তার সাবেক চালকের মাধ্যমে সানায়ার কাছ থেকে শাড়িটি নেন। তদন্ত কর্মকর্তা দুই পক্ষের ফেসবুক মেসেঞ্জারের কথোপকথনের স্ক্রিনশটও পর্যালোচনা করেন।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর সানায়া শাড়ি ফেরত চেয়ে বার্তা পাঠালেও তিশা সেটি দেখেননি। পরবর্তী সময়ে শাড়িটি নিয়ে দুই পক্ষের মধ্যে যোগাযোগ হয়। ২০২৫ সালের ৫ নভেম্বর সানায়া আবার শাড়িটি ফেরত দেওয়ার কথা বললে তিশা প্রথমে কোন শাড়ির কথা বলা হচ্ছে তা জানতে চান। পরে শাড়ির ছবি পাঠানো হলে তিশা জানান, বিষয়টি তার মনে নেই এবং খুঁজে দেখে জানাবেন।

তদন্ত কর্মকর্তার কাছে তিশা দাবি করেন, শাড়িটি নেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তিনি বিষয়টি ভুলে গিয়েছিলেন। তার সাবেক চালক শাড়িটি ফেরত না দিয়ে চাকরি ছেড়ে চলে যাওয়ার পর তিনি বিভিন্ন মাধ্যমে শাড়িটি ফেরত দেওয়ার ঠিকানা জানার চেষ্টা করেন। মামলার বিষয়টি জানার পর ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান বলেও তিশা তদন্ত কর্মকর্তাকে জানান।

পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ মার্চ ডাকযোগে শাড়িটি ফেরত পাঠানো হয়। ফলে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। হুমকির অভিযোগের বিষয়েও পিবিআই বলেছে, ২০২৫ সালের ১০ নভেম্বর তিশার পাঠানো মেসেজের শেষাংশে শাড়িটি ফেরত পাঠানোর ঠিকানা জানতে চাওয়া হয়েছিল এবং সানায়ার সুন্দর জীবন কামনা করা হয়েছিল। এসব বিবেচনায় হুমকির অভিযোগেরও প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তানজিন তিশা
তানজিন তিশা

বাদীপক্ষের আপত্তি

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করেছেন বাদী সানায়া চৌধুরী। তার দাবি, তদন্তের সময় তিনি সাক্ষী, হুমকির অডিও রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ তদন্ত কর্মকর্তার কাছে জমা দিয়েছিলেন। তারপরও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজির আবেদন করবেন বলেও জানান সানায়া।

শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে এটি দ্বিতীয় মামলা। এর আগে অনলাইন ফ্যাশন পেইজ ‘অ্যাপোনিয়া’র কাছ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নেওয়া এবং সেটির প্রচার ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি না রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

ওই মামলায় আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন। ডিবির প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা বলা হয়।

প্রতিবেদন আমলে নিয়ে আদালত তিশার বিরুদ্ধে সমন জারি করেন। পরে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে জামিন পান তানজিন তিশা।

Share

Read more

Local News