Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

তানজিন তিশার নামে প্রতারণার অভিযোগ ও তিশার স্ট্যাটাস   

তানজিন তিশার নামে প্রতারণার অভিযোগ ও তিশার স্ট্যাটাস   

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা এই  অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি কিনতে চেয়েছিলেন কিন্তু সেই পেজটির মালিক অভিনেত্রীকে জানিয়েছেন টাকা দিতে হবে না, পেজটির প্রচারণা করে দিলেই হবে। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও তিশা সেটি করেননি, এমনকি শাড়ির টাকাও দেননি।

জানা গেছে, গত ১৭ জানুয়ারি তিশা তার ভেরিফায়েড ইন্সটাগ্রাম থেকে ‘আপোনিয়া’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজের ইন্সটাগ্রামে যোগাযোগ করেন।

সেখানে তিনি জানতে চান জামদানি কী কী আছে? এরপর কয়েকটি শাড়ির ছবি পাঠানোর পর দাম জানতে চান এই অভিনেত্রী।  

তানজিন তিশার নামে প্রতারণার অভিযোগ ও তিশার স্ট্যাটাস
তানজিন তিশার

ফ্যাশন পেজ থেকে জানানো হয় শাড়িগুলোর আলাদা আলাদা দাম। এরপর তিশা একটি শাড়ি পছন্দ করেন এবং বাসার ঠিকানা দেন। ওই ফ্যাশন পেজ থেকে জানানো হয় তিশাকে শাড়িটি টাকা দিয়ে কিনতে হবে না, বিনিময়ে শাড়ি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শাড়ি এবং ফ্যাশন পেজটি প্রমোশন করে দিলেই হবে।

তিশাও এই প্রস্তাবে রাজি হন। শাড়িটি যথাসময়ে তিশার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু শাড়ি গ্রহণের প্রায় ১০ মাস সময় অতিবাহিত হলেও তিশা তার কথা রাখেননি। মাঝে ফ্যাশন পেজের স্বত্বাধিকারীর সঙ্গে কয়েকবার ভয়েস মেসেজ দিয়ে দ্রুত কাজটি করে দেওয়ার কথাও বলেন তিশা।

তানজিন তিশার নামে প্রতারণার অভিযোগ ও তিশার স্ট্যাটাস
তানজিন তিশা | ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

পরবর্তী সময়ে তিশা ওই নারী উদ্যোক্তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। হোয়াটসঅ্যাপ, ফোন, ইন্সটাগ্রামসহ বিভিন্নভাবে তিশার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান ওই নারী উদ্যোক্তা।

এদিকে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগের খবর ছড়িয়ে পড়লে নজর এড়ায়নি তিশার। এমন অভিযোগের প্রেক্ষিতে মুখ খুললেন তিনি।

পাল্টা জবাবে তানজিন তিশা

নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তানজিন তিশা লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা…হা! আর ফটো শুট-ই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম!’

তানজিন তিশার নামে প্রতারণার অভিযোগ ও তিশার স্ট্যাটাস
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

সেই পোস্টে ইতিবাচক এবং নেতিবাচক দুইরকম প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

বর্তমানে তিশা ব্যস্ত রয়েছেন ‘সোলজার’ সিনেমা নিয়ে। সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

ভোটের আগে শোবিজ অঙ্গনে আলোচনা তুঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বৃহস্পতিবার। ভোটের আগে দেশের শোবিজ…
কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

সোশ্যাল মিডিয়ায় শাকিবকে নিয়ে ভুয়া কার্ড ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে আবারও ভুয়া তথ্য ছড়ানো…
জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের
0
Share