Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

তারকারা কি সিনেমা দেখবেন-কোথায় ঈদ করবেন?

তারকারা কি সিনেমা দেখবেন
তারকারা কি সিনেমা দেখবেন

ঈদুল ফিতরে তারকারা

দেশের শোবিজ অঙ্গনের তারকারা কি সিনেমা দেখবেন-কোথায় ঈদ করবেন? নেটিজেনদের এসব জানার আগ্রহ বরাবরের মতোই বেশি। দেশের গণমাধ্যমের সাথে আলাপকালে তারকারা জানালেন কে কোথায় ঈদ করবেন, ঈদে কে কি সিনেমা দেখবেন বলে মনস্থির করেছেন।

জানা গেছে, ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ করবেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও মাশা ইসলাম। ঈদে মাশা ইসলামের মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা বাতিল করেছেন। তিনি ঢাকাতেই ঈদ করবেন। এদিকে, অভিনেতা শরীফুল রাজ থাকবেন সিলেটে, তবে খায়রুল বাসার যাবেন অস্ট্রেলিয়ায়।

ঈদ নিয়ে অভিনেতা আফরান নিশো বলেন, ‘আমি খুব বেশি সামাজিক নই। খুব বেশি আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া হয় না, কিন্তু ঈদের সময় যতটুকু পারি, যাওয়ার চেষ্টা করি।’

মেহজাবীন চৌধুরী বলেন, ‘আত্মীয়স্বজন, কাছের মানুষেরা বাসায় আসবেন, আমরাও হয়তো কারও বাসায় যাব। ব্যস্ততার ভেতর সারা বছর যাঁদের সঙ্গে ঠিকমতো সময় কাটানো হয় না, ঈদের সময়টা তাঁদের সঙ্গেই কাটাতে চাই।’

তারকারা কি সিনেমা দেখবেন

এছাড়াও দর্শকদের সঙ্গে ঈদ কাটাবেন রাক্ষস অভিনেতা সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘যে ঈদে সিনেমা রিলিজ পায়, সেই ঈদের পরিকল্পনা দর্শকদের ঘিরেই থাকে। দর্শকদের জন্যই সিনেমা বানানো হয়, তাঁদের উন্মাদনা, ভালো লাগা—এগুলো দেখাই আমার ঈদের আনন্দ।’

সিলেটে ঈদ উদ্‌যাপন শেষে ঢাকায় ফিরবেন শরীফুল রাজ। তবে আগেভাগেই অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছেন খায়রুল বাসার। সিডনির বাঙালিপাড়া হিসেবে পরিচিত লাকেম্বায় পরিচিতজনদের সঙ্গে দিনটি উদ্‌যাপন করবেন বাসার। বললেন, ‘বিদেশে দিনটা আমেজে কাটলেও পরিবারকে মিস করব।’

এদিকে, পরিবারের সঙ্গে দিনটি কাটাতে চান নাজিফা তুষি। ঘোরাঘুরির ফাঁকে পছন্দের খাবার চেখে দেখতে চান মাশা ইসলাম।

ঈদে কে কি দেখবেন ?

ঈদে বনলতা এক্সপ্রেস, দম, প্রেশার কুকার, প্রিন্স, রাক্ষস, ক্যাকটাস, একসাথে আলাদাসহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ ঈদে মুক্তি পাচ্ছে। নিজের অভিনীত কাজের বাইরে আর কোন কাজগুলো দেখবেন-শিল্পীদের কাছে এই বিষয়টি নিয়ে জানতে চাইলে তারা গণমাধ্যমকে জানান তাদের ইচ্ছের কথা।

আফরান নিশো বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি এই সময়ে সবচেয়ে বেশি গ্রোয়িং স্টেজে আছে। আমরা একে অপরের সঙ্গে স্বাস্থ্যকর প্রতিযোগিতা করছি। ইটস আ ভেরি গুড সাইন। ওই জায়গা থেকে আমার চেষ্টা থাকবে, প্রতিটা ছবিই দেখার। আমি দেখার চেষ্টা করি, আমি দেখিও।’

মেহজাবীন চৌধুরী বলেন, ‘সময় পেলে অবশ্যই কয়েকটা দেখার ইচ্ছা আছে। আমি সব সময় চাই, আমাদের ইন্ডাস্ট্রির কাজগুলো দর্শকেরা দেখুক এবং সাপোর্ট করুক। আমিও সেই দর্শকের একজন হয়ে কাজগুলো উপভোগ করতে চাই।’

সিয়াম আহমেদ বনলতা এক্সপ্রেস, প্রিন্স, প্রেশার কুকার, দমসহ সব সিনেমা দেখতে চান। শরীফুল রাজ বলেন, সিলেট থেকে ঢাকায় ফিরে প্রেশার কুকার, দম, প্রিন্স, রাক্ষসসহ সব সিনেমা দেখতে চান তিনিও।
তুষি জানান, বনলতা এক্সপ্রেস, দম, রাক্ষস ও প্রিন্স দেখবেন।

খায়রুল বাসার বলেন, তিনি বনলতা এক্সপ্রেস, প্রিন্স, দম, প্রেশার কুকার দেখবেন। দম, রাক্ষস, ক্যাকটাস দেখবেন মাশা ইসলাম।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share