Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি – বুবলী

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি - বুবলী
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি – বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না – বুবলী

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে নতুন আলোচনা। অভিনেতা শাকিব খানের সঙ্গে নিজের সম্পর্কের বর্তমান অবস্থা পরিষ্কার করলেন চিত্রনায়িকা।  এখনো শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি – বুবলী ।  তাই নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না।

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি - বুবলী
শাকিব খান ও বুবলী, ছবি: সংগৃহীত

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ পডকাস্টে অতিথি ছিলেন বুবলী। অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান তাকে আবার কবে বিয়ে করছেন এমন প্রশ্ন করেন। জবাবে বুবলী স্পষ্ট ভাষায় বলেন, তার ডিভোর্স হয়নি। তাই বিয়ের আলোচনা এখন অবান্তর।

শাকিব খান এর জন্য নতুন পাত্রী খোঁজার খবর নিয়েও কথা বলেন তিনি। বুবলী জানান, এসব ব্যক্তিগত বিষয়। প্রত্যেকের সিদ্ধান্ত তার নিজস্ব।

নিজের বৈবাহিক অবস্থার ব্যাখ্যায় এই অভিনেত্রী বলেন, ম্যারিটাল স্ট্যাটাসে বিবাহিত, ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা এই পরিচয়গুলোই থাকে। ‘অতীত’ নামে কোনো অপশন নেই।

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি - বুবলী
বুবলী, ছবি: সংগৃহীত

শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে বুবলী বলেন, ভুল বোঝাবুঝি বা অভিমান থাকতেই পারে। আবার সময়ের সঙ্গে সেগুলো মিটেও যায়। তবে তিনি জোর দিয়ে বলেন, তাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি পরিষ্কার করতেই তিনি এসব কথা বলেছেন।

এই পডকাস্টে বুবলী নিজের প্রথম প্রেম এবং মিডিয়ায় ছড়ানো নানা গুঞ্জন নিয়েও খোলামেলা আলোচনা করেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share