Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সৃজিত কি এখনো মিথিলার স্বামী?

সৃজিত কি এখনো মিথিলার স্বামী?

সৃজিত মুখার্জির নামে প্রেমের গুঞ্জন

পশ্চিমবঙ্গের নির্মাতা ও অভিনেত্রী মিথিলার স্বামী সৃজিত মুখার্জি নাকি প্রেম করে বেড়াচ্ছেন এমন গুঞ্জন উঠেছে তার নামে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। সৃজিতের কথিত প্রেমিকা হিসেবে উঠে এসেছে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের নাম।   

শারদীয় দুর্গোৎসব চলাকালীন গতকাল রবিবার অভিনেত্রী সুস্মিতার সঙ্গে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সৃজিত। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারেও একসঙ্গে হাজির হয়েছিলেন এই দুইজন। সেই সিনেমার প্রিমিয়ারের পর থেকেই দুইজনের মধ্যে প্রেমের গুঞ্জন উঠে। এরপর রবিবারের ছবি শেয়ারের পরে প্রেমের গুঞ্জনের বিষয়টি আরো জোরালো হয়ে উঠে।

সৃজিত আর সুস্মিতার প্রেমের বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যেই মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা উপস্থিত হন। অনুষ্ঠানে মিথিলাকে প্রশ্ন করা হয়, অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়— এ নিয়ে আপনি কী বলবেন? এই প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।‘

উনি কি এখনো আপনার স্বামী? এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে? মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’

সৃজিত মুখার্জি নেই মিথিলার পাশে

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা, আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি।

সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার দূরত্ব নিয়ে আলোচনাও রয়েছে। একসঙ্গে দুজনের ছবিও খুব একটা দেখা যায় না। ২০২৪ সালের জুলাইয়ের পর মিথিলা আর কলকাতা যাননি। কেন যাননি জানতে চাইলে মিথিলা বলেন, ‘ভিসা নাই।’

এই বছরের আগস্টে ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন মিথিলা। মিথিলাকে অভিনন্দন জানিয়েছেন সৃজিত। মিথিলার পোস্ট শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘অবিশ্বাস্য সাফল্য, অভিনন্দন!’ সৃজিতের শেয়ার করা পোস্টে মিথিলাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share