Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত
সিদ্ধার্থ মালহোত্রা ও তাঁর বাবা

সিদ্ধার্থ মালহোত্রার বাবা

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুর কয়েক দিন পর সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তাঁর বাবার মৃত্যুসংবাদটি জানান এ অভিনেতা।   

সিদ্ধার্থ মালহোত্রার বাবার চিরবিদায়ে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন পুত্রবধূ কিয়ারা আদভানিও। বুধবার তাঁর শ্বশুরকে নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

কিয়ারা তার বিয়ের দিনের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘প্রথম দিন থেকেই উষ্ণ অভ্যর্থনায় আমাকে নিজের করে নিয়েছিলেন। কখনো কিছুর কমতি ছিল না। স্নেহ-ভালোবাসায় আমাকে পরিবারের একজন করে নিয়েছিলেন।

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

আপনার পরিবারের প্রতি তোমার ভালোবাসা, দায়বদ্ধতাই ছিল আপনার জীবনের সব কিছু। সবার ছোট ছোট জিনিসের দিকে আপনি বরাবর নজর রেখেছেন। পরিবারের সবার জন্য সবটুকু উজাড় করে দিয়েছেন। কিন্তু পরিবর্তে চাননি কিছুই।

আপনার হাসি, প্রাণোচ্ছ্বল স্বভাব, শক্তি, সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা-এই সব কিছুই থেকে যাবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে। ভীষণ মনে পড়বে আপনাকে। চিরশান্তিতে থাকবেন।’

এর আগে বাবার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে সিদ্ধার্থ লিখেছিলেন, ‘তুমিই আমার জীবনের শক্তি ছিলে বাবা। তোমার উপস্থিতি অনেক মূল্যবান ছিল আমাদের কাছে।

তবে সিদ্ধার্থ ও তাঁর পরিবারের এই কঠিন শোকাবহ সময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের সহকর্মী- শুভানুধ্যায়ী ও আত্মীয়রা।

শেষকৃত্য

জানা গেছে, পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে দিল্লিতে সিদ্ধার্থের বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বাবার শেষকৃত্যে যোগ দিতে এ অভিনেতা ও তাঁর স্ত্রী কিয়ারা আদভানি আগেই রাজধানী দিল্লিতে পৌঁছেছেন। শেষকৃত্য সম্পন্ন হয়ে গেলেও আগামী কয়েকদিন সিদ্ধার্থ ও কিয়ারা দিল্লিতেই থাকবেন বলে জানা গেছে।

সিদ্ধার্থের বাবা সুনীল মালহোত্রা ছিলেন একজন প্রাক্তন মার্চেন্ট নেভি ক্যাপ্টেন। গত বছর এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানিয়েছিলেন, যে তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি মাঝেমধ্যে লজ্জিত বোধ করেন, তাঁর মা-র স্যাক্রিফাইসকে সঠিক গুরুত্ব না দেওয়ার জন্য।

‘আমার বাবা বেশ কয়েকদিন ধরে অসুস্থ। আমি তো মাঝে মাঝে চিন্তায় পড়ে মায়ের উপর একটু বেশিই চিৎকার চেঁচামেচি করে ফেলি। কারণ বাবার ওষুধপত্রের দায়িত্ব মূলত মা-ই নেয়।’

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share