Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২৯, ২০২৬

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই যে চমক দেখাবেন

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই
শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই

‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এই সিনেমা চলাকালীনই নতুন সিনেমার খবর দিলেন শাকিব খান। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন সিনেমা ‘রকস্টার’ এর ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে ইতোমধ্যেই। জানা গেছে মালয়েশিয়ায় চলছে নতুন এই সিনেমাটির শুটিংও। তবে শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই চমক দেখাবেন বলে শোনা যাচ্ছে।

শোনা যাচ্ছে, ‘রকস্টার’-এ কাজ করছেন সংগীতশিল্পী পান্থ কানাই। পান্থ কানাই নিশ্চিত করেছেন অভিনয় ও ছবিতে গান দুই জায়গাতেই থাকবেন তিনি। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুটিংয়ে যোগ দেবেন তিনি। এরই মধ্যে পরিচালক আজমান রুশোর কাছ থেকে নিজের চরিত্র সম্পর্কে বিস্তারিত ধারণাও নিয়ে ফেলেছেন।

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই

রোববার (২৯ মার্চ) সকালে দেশের এক গণমাধ্যমকে পান্থ কানাই জানান, সিনেমাটিতে তাঁর চরিত্রও একজন রকস্টারের। তবে চরিত্রের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না তিনি। তাঁর ভাষায়, ‘এটা আপাতত চমক হিসেবেই থাকুক। তবে আমার যতগুলো দৃশ্য আছে, সেগুলো শাকিব খানের সঙ্গেই এটা আমার জন্য ভীষণ আনন্দের।’

শাকিবের ‘রকস্টার’ নিয়ে পান্থ কানাই

শুধু অভিনয় নয়, এই সিনেমায় একটি গানে কণ্ঠও দিচ্ছেন পান্থ কানাই। গানটির সংগীত পরিচালনা করছেন ইমন চৌধুরী। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আগেও শাকিব ভাইয়ের সিনেমায় গান গেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো থাকেনি। সেটা নিয়ে আক্ষেপ ছিল। এবার একসঙ্গে অভিনয় আর গান-দুটোই করতে পারছি, এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা হতে যাচ্ছে।’

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই
পান্থ কানাই | ছবি: ফেসবুক

শাকিব খানকে নিয়ে আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করেন এই শিল্পী। তিনি বলেন,‘কোনো ধরনের সন্দেহ ছাড়াই বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। তিনি আমাদের দেশের একমাত্র মেগাস্টার। এই পর্যায়ে আসার পেছনে তাঁর এমন একটা জার্নি রয়েছে, যা সবার জন্যই অনুপ্রেরণার। দেশের সিনেমার সবচেয়ে বড় এই তারকার সঙ্গে পর্দা ভাগাভাগি করার অভিজ্ঞতা নিশ্চয় দারুণ কিছু হবে।’

‘রকস্টার’-এ সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা

‘রকস্টার’ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। সিনেমার সব কটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দেবেন। এ ছাড়া সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই
তানজিয়া জামান মিথিলা | ছবি: ফেসবুক

এদিকে ঈদের আগে পান্থ কানাইয়ের নতুন গান ‘আবার চুমকি’ প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান, আর সংগীত পরিচালনা করেছেন বিবেক। তানিম রহমান অংশুর নির্মাণে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। ভিডিওটিতে ষাট-সত্তর দশকের আবহ তুলে ধরা হয়েছে, যেখানে পুরোনো বাংলা সিনেমার নস্টালজিয়া নতুনভাবে ফুটে উঠেছে।

শাকিবের ‘রকস্টার’ সিনেমায়  সাবিলা নূর
সাবিলা নূর , ছবি: ফেসবুক

ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’ সিনেমায় পান্থ কানাই এর আগে অভিনয় করেছিলেন। শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই এর রকস্টার হিসেবে অংশগ্রহণ সিনেমাটিকে আরো প্রাণবন্ত করে তুলবে বলেই মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’ ২ কোটি আয় করলো আট দিনেই

বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’…
'বনলতা এক্সপ্রেস' ২ কোটি

ওয়ারফেজের কমল ফ্রি প্যালেস্টাইন লেখায় আমেরিকা যেতে পারেননি

ওয়ারফেজ রক-মেটাল ব্যান্ড ‘ওয়ারফেজ’ তাদের পথচলার চার দশক পূর্তি উপলক্ষে ২০২৪ সালে ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি…
ওয়ারফেজের কমল ফ্রি প্যালেস্টাইন
0
Share