Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ৫, ২০২৬

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী কুণ্ডু যা বললেন

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী

শাকিব খান-জ্যোতির্ময়ী কুণ্ডু-তাসনিয়া ফারিণ

সম্প্রতি রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী। সেখানে এই বিশেষ শো কে কেন্দ্র করে উপস্থিত ছিলেন শাকিব খান, জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। একটা সময় তাঁরা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। সেখানে শাকিবের দুইপাশে ছিলেন দুই নায়িকা। পাশাপাশি থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। এরপর শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী কুণ্ডু মুখ খুললেন।

সেই ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন ‘প্রিন্স’-এর দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। সেখানে শাকিব খান জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্ক সৃষ্টি হয় এবং ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’-এর অভিযোগও ওঠে।

নানারকম সমালোচনার পর এবার বিষয়টি নিয়ে সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এসব অভিযোগকে সরাসরি নাকচ করেছেন তিনি। 

অভিনেত্রী বললেন, ‘এই বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। ওইখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তখন মিডিয়া থেকে বলা হয়, শাকিব খানের সঙ্গে ছবি তুলতে। সেই মুহূর্তে তিনি আমাদের গার্ড করেছিলেন।’

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী

জ্যোতির্ময়ী কুণ্ডু আরো বলেন, ‘ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। মিডিয়ার সামনে বিষয়টি অতিরঞ্জিত করা হচ্ছে, সেটা খুবই হতাশাজনক।’

বিতর্ক প্রসঙ্গে প্রশ্নে জ্যোতির্ময়ী বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করতেই চাইত, তাহলে কি সে তিনশ টা ক্যামেরার সামনে সেটা করত? আমার মনে হয়, বিষয়টি বাড়িয়ে বলা হচ্ছে।

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী

নায়কের আচরণে তিনি অস্বস্তি বোধ করেছিলেন কি না—এ বিষয়ে জ্যোতির্ময়ী স্পষ্টভাবে বলেন, ‘অস্বস্তির তো প্রশ্নই আসে না। এত ভিড় ছিল যে দাঁড়ানোও কঠিন ছিল। কো-আর্টিস্ট হিসেবে একজন আরেকজনকে প্রটেক্ট করাটাই স্বাভাবিক।’

শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে জ্যোতির্ময়ী
জ্যোতির্ময়ী কুণ্ডু

‘ব্যাড টাচ’ প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, ‘তিন শটা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে, আর আমি তা সহ্য করব? এটা কখনোই সম্ভব নয়। নরমাল বিষয়কে যারা বাজেভাবে ছড়াচ্ছে, সেটাও যদি সুস্থ মানুষ দেখেন, তারা বুঝতে পারবেন কী ধরনের টাচ হয়েছিল।

 জ্যোতির্ময়ী আরো বলেন, ‘আমি কি বাচ্চা? যদি আমাকে ব্যাড টাচ করা হতো, আমি কি প্রতিবাদ করতাম না?’

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। “তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। তবে খারাপ লাগে যখন কেউ বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করে দর্শকের কাছে পৌঁছে দেয়। ‘প্রিন্স’-এ তিনি আমাকে যেভাবে সমর্থন করেছেন, সেটা ভোলা যায় না। এখন তাকে কেন্দ্র করে একটা নরমাল বিষয়কে বড় করে দেখানো হচ্ছে, যা সত্যিই ঘটেনি—এটা দুঃখজনক।”

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী

সুস্থ ধারার ছবিকে উৎসাহিত করতেই হলে প্রধানমন্ত্রী রাজধানীর ধানমন্ডির প্রেক্ষাগৃহে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন…
সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী
0
Share