Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা সেলিম খান
সালমান খান ও তাঁর পিতা সেলিম খান | ছবি: ফেসবুক

সালমান খানের পিতা অসুস্থ

বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। তিনি বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেলিম খান বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বলিউড ভাইজান সালমান খান খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান। হাসপাতাল থেকে বের হওয়ার পর তাঁকে বেশ উদ্বিগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গেছে। লীলাবতী হাসপাতাল বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছে হওয়ায় তাঁকে এখনেই তাঁকে ভর্তি করানো হয়। তবে পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সালমান খানের পিতা সেলিম খান
পিতা সেলিম খানের সাথে সালমান খান | ছবি: ফেসবুক

এদিকে সেলিম খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন বলিপাড়া। কয়েক বছর ধরেই সালমান খান ও তাঁর পরিবার লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে একাধিক হুমকি পেয়ে আসছেন। সম্প্রতি সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মার কাছে ই–মেইলে চাঁদা দাবি করে হুমকিবার্তা পাঠানো হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

এছাড়াও বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। তারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে চিঠি দিয়েছে এ ব্যাপারে। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে একাধিক তারকা হুমকি পেয়েছে যা শিল্পীদের নিরাপত্তা বিগ্নিত করছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বলিউডে সেলিম খানের অবদান

সেলিম খান হিন্দি চলচ্চিত্রে এক কিংবদন্তি নাম। লেখক জাভেদ আখতারের সঙ্গে সত্তরের দশকে বলিউডে এক নতুন ধারা সৃষ্টি করেন তারা। তাঁরা ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ত্রিশূল’-এর মতো ক্ল্যাসিক সিনেমা উপহার দিয়েছেন বলিউডকে। এই জুটির হাত ধরেই হিন্দি সিনেমায় ‘অ্যাংরি ইয়াং ম্যান’ চরিত্রের উত্থান, যাকে পর্দায় সফল করে তুলেছিলেন অমিতাভ বচ্চন।

সালমান খানের পিতা সেলিম খান
বাম থেকে লেখক জাভেদ আখতার, সালমান খান ও সেলিম খান | ছবি: ফেসবুক

জাভেদ ও সেলিম খান একটা সময় আলাদা হয়ে গেলেও লেখালেখি থামাননি সেলিম। দীর্ঘ কর্মজীবনে বহু জনপ্রিয় সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন তিনি।

সেলিম খান ও সালমা খানের ঘরে আছে চার সন্তান-সালমান, আরবাজ, সোহেল ও আলভিরা। পরে তিনি অভিনেত্রী হেলেনকে বিয়ে করেন। গত বছরের ২৪ নভেম্বর ৯০ বছর বয়সে পা রাখেন সালমান খানের পিতা সেলিম খান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান

বাংলাদেশী নারী সিনেমা পরিচালকদের পরিচয় ও সিনেমা

বাংলাদেশী নারী নির্মাতা ঢাকাই সিনেমায় নারী নির্মাতার সংখ্যা খুবই অল্প। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক নানা বাধার…
বাংলাদেশী নারী সিনেমা পরিচালকদের

চীনা টিভি সিরিজ – ফেব্রুয়ারির সেরা আটটি টিভি সিরিজ

চায়নিজ টিভি সিরিজ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঐতিহাসিক রহস্য থেকে ক্রাইম থ্রিলার, আবেগঘন পিরিয়ড ড্রামাসহ শীর্ষ…
চীনা টিভি সিরিজ
0
Share