Sunday, November 15, 2026

সেরার মুকুট মাহির মাথায় – অপেক্ষা বিশ্বমঞ্চের

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সেরার মুকুট মাহির মাথায় উঠেছে। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর খেতাব জিতেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো আয়োজনে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। নিজের নাম ঘোষণা হতেই আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি।

কীভাবে এলো সেরার মুকুট মাহির মাথায়

মঞ্চে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা তমা মির্জাও। এদিন শ্যাম্পেন-গোল্ড রঙের মারমেইড গাউনে সেজেছিলেন মাহি।

মুকুট জয়ের অনুভূতি জানাতে গিয়ে মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছেন, যাও, বিশ্ব জয় করে আসো।’

আয়োজকেরা জানিয়েছেন, আগামী ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি। আসরের চূড়ান্ত পর্ব হবে ২৪ নভেম্বর, সান হুয়ানে।

এর আগে ২০২৫ সালের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তানজিয়া জামান মিথিলা; ১২২ দেশের প্রতিযোগীর মধ্যে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পরিচিত মাহি; অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক।

Share

Read more

Local News