Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

নীরবে শাবনাজ-নাইমের মেয়ের বিয়ে

নীরবে শাবনাজ-নাইমের মেয়ের বিয়ে
মাহাদিয়া ও ইহসানের পরিবার, ছবি: সংগৃহীত

উত্তরায় ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি শাবনাজ-নাইম।  অনেকটা নীরবেই হয়ে গেল শাবনাজ-নাইমের মেয়ের বিয়ে । গেল বছরের ২৪ ডিসেম্বর ঢাকার উত্তরায় পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।  সম্প্রতি বিষয়টি জানান এই তারকা জুটি। 

শাবনাজ নাইমের বড় মেয়ে মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন। এখন অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করতে গেছেন। যাওয়ার আগে ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে মাহাদিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইহসান সপরিবার অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। মাহাদিয়া ও ইহসানের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

নীরবে শাবনাজ-নাইমের মেয়ের বিয়ে
মাহাদিয়া নাইম ও ইহসান মনসুর চৌধুরী, ছবি: সংগৃহীত

মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে ফেসবুকে নাইম লিখেছেন, ‘অপরিসীম কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে আল্লাহ–তাআলার দরবারে জানাচ্ছি, আমাদের প্রিয় কন্যা মাহদিয়া নাঈমের সঙ্গে ইহসান মনসুর চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত বিনীতভাবে কামনা করছি। আল্লাহ–তাআলা যেন তাঁদের দাম্পত্য জীবনে ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও বরকত দান করেন।’

শাবনাজ বলেন, ‘মা–বাবার মেয়েকে নিয়ে সব সময় চিন্তা থাকে একটু বেশি। আলহামদুলিল্লাহ, মাহাদিয়ার জন্য আমরা অসাধারণ একটি ছেলে পেয়েছি। শুধু কি তা–ই, পুরো পরিবারই অনেক ভালো। এমন একটি ভালো পরিবারের মেয়েকে তুলে দিতে পেরে আমাদেরও স্বস্তি। আল্লাহর কাছে দোয়া করি, ওরা যেন সবাইকে নিয়ে ভালো থাকে।’

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share