Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন
সাবিনা ইয়াসমীন | ছবি: চরকি

সাবিনা ইয়াসমীন

১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির সাথে আজও জড়িয়ে আছে শ্রোতাদের আবেগ, স্মৃতি আর ও সময় । সেই গানই দীর্ঘ ৪৪ বছর পর নতুনভাবে ফিরে আসছে পর্দায়। সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’ এবং এর নতুন সংস্করণেও কণ্ঠ দিয়েছেন।

বুধবার (১১ মার্চ) রাজধানীর একটি স্টুডিওতে হয় গানটির নতুন রেকর্ডিং। গানটি ব্যবহার করা হচ্ছে আসন্ন সিনেমা ‘দম’-এ। মূল গানের আবহ ও আবেদন ধরে রেখে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা। নতুন অংশের কথা লিখেছেন তন্ময় পারভেজ। গানটির সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। নতুন সংস্করণে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস।

গীতিকার, সুরকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার আদি ও আসল ‘এই মন তোমাকে দিলাম’ গানের কথা লিখেছিলেন। সুর করেছিলেন আনোয়ার পারভেজ। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের সেই জনপ্রিয় গানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই ‘দম’ সিনেমায় এই প্রচেষ্টা হাতে নেয়া হয়েছে।

সাবিনা ইয়াসমীনের অনুভূতি প্রকাশ

গানটি নতুন করে গাওয়ার অনুভূতি নিয়ে সাবিনা ইয়াসমীন বলেন, ‘নতুন এই গানটা আমার ভালো লেগেছে বলেই কাজটা করছি। তা ছাড়া নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে।’ রেকর্ডিং শেষে তিনি ‘দম’ সিনেমার অভিনয়শিল্পী আফরান নিশো ও পূজা চেরীর অভিনয়ের প্রশংসা ও সিনেমার জন্য শুভকামনা  জানান।

সাবিনা ইয়াসমীন
‘দম’ নির্মাতা রেদওয়ান রনি, আরাফাত মহসীন নিধিদের সাথে রেকর্ডিংয়ে সাবিনা ইয়াসমীন | ছবি: চরকি

এই গানটি বেছে নেয়ার কারণ জানতে চাইলে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘“দম” বাংলাদেশি গল্পের সিনেমা, সাধারণ মানুষের জ্বলে ওঠার সিনেমা, ইমোশনাল সিনেমা। আমরা সিনেমায় এমন একটা গান রাখতে চেয়েছি, যেটা সব রকম অনুভূতিকে স্পর্শ করে। “এই মন তোমাকে দিলাম’ গানটা এখন আর শুধু একটা গান না, এর সঙ্গে একটা জাতির অনুভূতি, ভালোবাসা, স্মৃতি, আনন্দ–বেদনা জড়িয়ে আছে। “দম” সিনেমাটাও এমন, যে গল্পটা দর্শকদের নানা রকম অনুভূতিকে স্পর্শ করে যাবে।’

গানটি ব্যবহারের জন্য গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার ও মেয়ে দিঠি আনোয়ারের অনুমতি চাওয়া হয়েছে এবং পাওয়া গেছে বলে জানিয়েছেন নির্মাণসংশ্লিষ্টরা।  রেকর্ডিংয়ের সময় তাঁরাও উপস্থিত ছিলেন। গাজী মাজহারুল আনোয়ার প্রায় ২০ হাজার গান লিখেছেন; যার মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার গান সাবিনা ইয়াসমীন একাই গেয়েছেন ।

উচ্ছ্বসিত গাজী মাজহারুল কন্যা

সাবিনা ইয়াসমীনের কণ্ঠে আবারও গানটি শুনে উচ্ছ্বসিত গাজী মাজহারুল কন্যা দিঠি আনোয়ার। তিনি বলেন, ‘সাবিনা ইয়াসমীন সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি। বাবার লেখা অধিকাংশ গানই তিনি গেয়েছেন। যার প্রায় সবই শ্রোতাপ্রিয়। আজ আবার তাঁর কণ্ঠে গানটি শুনে মনে হলো, যেন সেই আগের মতোই লাগছে। সেই আবহটাই ফিরে এসেছে।’

এদিকে সাবিনা ইয়াসমীনের এই গানে কণ্ঠ দিতে পেরে অভিভূত তরুণ শিল্পী মোমিন বিশ্বাস। তাঁর কাছে এটি স্বপ্নপূরণের মতো।

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সিনেমা ‘দম’ যার ট্যাগলাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি। রেদওয়ান রনির সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। 

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share