Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জয়ের পর রুমিনকে শুভেচ্ছা অপু বিশ্বাসের

জয়ের পর রুমিনকে শুভেচ্ছা অপু বিশ্বাসের
রুমিন ফারহানার সঙ্গে অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

রুমিনের রাজনৈতিক সংগ্রাম-বিজয়ের প্রশংসা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয় পেয়েছেন রুমিন ফারহানা।  নির্বাচনী এই সাফল্যের পর শুভেচ্ছায় ভাসছেন তিনি।  দলীয় কর্মী থেকে শুরু করে নানা অঙ্গনের মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সংস্কৃতি জগত থেকেও আসছে শুভেচ্ছা বার্তা। জয়ের পর রুমিন ফারহানাকে শুভেচ্ছা জানিয়েছেন অপু বিশ্বাস।

জয়ের পর রুমিনকে শুভেচ্ছা অপু বিশ্বাসের
অভিনেত্রী অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করেন।  পোস্টে তিনি রুমিনের রাজনৈতিক সংগ্রাম ও বিজয়ের প্রশংসা করেন।  বিষয়টি সামাজিক মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে।  নির্বাচনের আগের দিন অপু তার প্রত্যাশার কথা জানিয়েছেন নতুন সরকারের প্রতি। 

নির্বাচনের আগের দিন অপু বিশ্বাস বলেছিলেন, ‘যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা হিসেবে চাইব, সবাই যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

জয়ের পর রুমিনকে শুভেচ্ছা অপু বিশ্বাসের
অভিনেত্রী অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।  বলেন, ‘নারীদের নিরাপত্তার বিষয়টি যেন সর্বোচ্চ গুরুত্ব পায়।  পাশাপাশি দেশের বিনোদন অঙ্গন, বিশেষ করে চলচ্চিত্রশিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রুমিন ফারহানা।  তিনি পান ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট।  নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব পান ৮০ হাজার ভোট।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভোট দিয়ে দেশে শান্তি চাইলেন জেমস

ভোটের দিনে জেমসের গণতান্ত্রিক বার্তা সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন অনেক তারকা।…
ভোট দিয়ে দেশে শান্তি চাইলেন জেমস

শান্তিতে ভোট দিতে পেরে খুশি: দিলারা জামান

ভোট দিয়ে আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান ঢাকা ১৮ আসনের ভোটার।  ত্রয়োদশ…
শান্তিতে ভোট দিতে পেরে খুশি: দিলারা জামান

গুলশানে ভোট দিলেন সুচন্দা-ববিতা-চম্পা

গণতন্ত্রের পক্ষে ভোট দিলেন তিন বোন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে ছিল উৎসবের…
গুলশানে ভোট দিলেন সুচন্দা-ববিতা-চম্পা

ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শিমু

সোশ্যাল মিডিয়ার গুঞ্জনের বিষয়ে শিমুর ব্যাখ্যা অভিনেত্রী সুমাইয়া শিমুকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন…
ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন শিমু
0
Share