Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

ইয়াশ রোহান ও পারসা ইভানা
ইয়াশ রোহান ও পারসা ইভানা

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক

দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন একটি ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন। নগরজীবনের জটিলতা, প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে ইয়াশ রোহান ও পারসা ইভানা ‘একসাথে আলাদা’ নামের ওয়েব নাটকে কাজ করেছেন। রেজাউর রহমানের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও পারসা ইভানা। আগামী ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ঈদের বিশেষ এই ওয়েব কনটেন্ট।     

ইয়াশ রোহান ও পারসা ইভানা
ইয়াশ রোহান ও পারসা ইভানা || নাটকের দৃশ্য থেকে নেয়া

৮ মার্চ রোববার রাতে প্রকাশিত হয় এর ট্রেইলার। ট্রেলারে দেখা যায়, ইয়াশ আর কোন ভাবেই সংসার জীবন চালিয়ে যেতে চাচ্ছে না। দাম্পত্য জটিলতায় বিচ্ছেদের পথ বেছে নিতে চান ফারহানের পাশাপাশি আমিরাও। তাঁদের এই বিচ্ছেদের পথে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের সদস্যরা। বিচ্ছেদ রুখতে এবং দুজনের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনতে পরিবারগুলো মরিয়া হয়ে ওঠে। স্বামী-স্ত্রী বিচ্ছেদ চাচ্ছে কিন্তু দুই পরিবার তা ঠেকানোর জন্য পরিকল্পনা করতে থাকে। বিচ্ছেদের কথা মাঝেই দুই পরিবার ট্যুরের প্ল্যান নিয়ে নেয়। বাধ্য হয়ে ট্যুরে যেতে হয় ফারহান ও আমিরাকে। এ নিয়েই এগিয়ে যায় গল্প।  

পরিচালক রেজাউর রহমান জানান, ব্যক্তিগত স্বাধীনতা ও ব্যস্ততার চাপে আধুনিক সম্পর্কের সমীকরণ কীভাবে বদলে যাচ্ছে, সেটিই এই কাজের মূল উপজীব্য।

অভিনেতা ইয়াশ রোহান এই গল্পের বাস্তবমুখী প্রেক্ষাপটকে অভিনয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে পারসা ইভানা তার চরিত্রটিকে চ্যালেঞ্জিং ও নতুন ধরনের বলে অভিহিত করেছেন।

‘একসাথে আলাদা’ এই নাটকে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকার। এই নাটক দিয়ে অনেকদিন পর অভিনয়ে ফিরেছেন অভিনেতা তুষার খানও।

ইয়াশ রোহান ও পারসা ইভানা

ইয়াশ রোহানের টুকিটাকি

অভিনেতা ইয়াশ রোহান অনেকদিন ধরেই বেশ চমৎকার সব নাটক উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের। এই অভিনেতা সিনেমাও অভিনয় করেছেন। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ২০১৮ সালের চলচ্চিত্র ‘স্বপ্নজাল’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন পরিমনি। এরপর তিনি ইতি, তোমারই ঢাকা চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। এছাড়া ২০১৯ সালের সেপ্টেম্বরে তার অভিনীত চলচ্চিত্র মায়াবতী প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

পারসা ইভানার বিদেশ যাত্রা

এদিকে, চলচ্চিত্রে এখনো নাম লেখাননি অভিনেত্রী পারসা ইভানা। তবে নাচ ও অভিনয়ে উচ্চতর ডিগ্রি নিতে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে কয়েক মাস ধরে অভিনয় ও নাচের কোর্স করেছেন তিনি। জানা যায়, যুক্তরাষ্ট্রের দ্য ফ্রিম্যান স্টুডিওতে ৩ মাসের অভিনয় কোর্স আর স্টেপস অন ব্রডওয়েতে নাচের ওপর ১৫টি কর্মশালা করেছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রী  ২০১৪ সালের চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share