Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?
বিজয়-রাশমিকা, ছবি: সংগৃহীত

উদয়পুরে বিলাসবহুল রিসোর্টে বিয়ে

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।  বিয়ের আয়োজন দুটি ভিন্ন রীতিতে করা হয়েছিল।  অনেকের মনে প্রশ্ন বিজয়-রাশমিকার বিয়েতে খরচ হয়েছে কত? যেখানে শুধু ভেন্যু ও আনুষঙ্গিক প্রস্তুতিতেই কয়েক কোটি টাকা খরচ হয়েছে।

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?
রাশমিকা, ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিয়ের আসর বসেছিল উদয়পুরের আরাবল্লি পর্বত ঘেরা একটি বিলাসবহুল রিসোর্টে।  রিসোর্টে ১১৭টি কক্ষ রয়েছে।  প্রতিটি রুমের এক রাতের ভাড়া ২০ থেকে ৭০ হাজার রুপি।

সূত্রের খবর বলছে, বিয়ের প্রাথমিক আয়োজন ও ভেন্যু বাবদ খরচ হয়েছে প্রায় সাড়ে আড়াই কোটি রুপি। তবে, বিয়ের পরবর্তী সংবর্ধনা ও প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলো যোগ করলে খরচ আরও অনেক বাড়তে পারে।

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?
বিজয়-রাশমিকা, ছবি: সংগৃহীত

বিরাট-আনুশকা, প্রিয়াঙ্কা-নিকের মতো ব্যয়?

অনেকে বিজয়-রাশমিকার বিয়ের খরচের তুলনা করছেন বলিউডের বড় বাজেটের বিয়ের সঙ্গে। ২০১৭ সালে বিরাট কোহলি ও আনুশকা শর্মার ইতালির বিয়ের খরচ হয়েছিল প্রায় ১০০ কোটি রুপি।  অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া ও নিকের বিয়েতে খরচ হয়েছিল প্রায় ৭৫ কোটি।

তবে, ভক্তরা মনে করছেন, বিজয়-রাশমিকার মূল অনুষ্ঠান ও রিসিপশন মিলিয়ে খরচ ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

মোদির সঙ্গে দেখা করেছেন বিজয়-রাশমিকা

সম্প্রতি রাশমিকা ও বিজয় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন। সাক্ষাতের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  ছবিতে দেখা যায়, রাশমিকা উজ্জ্বল হলুদ সালোয়ার।

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?
মোদির সঙ্গে বিজয়-রাশমিকা, ছবি: সংগৃহীত

বিজয় অফ-হোয়াইট শেরওয়ানি পরেছেন।  দম্পতি প্রধানমন্ত্রীর হাতে তাদের বিয়ের রিসিপশনের কার্ড তুলে দিচ্ছেন।  

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?
মোদির সঙ্গে বিজয়-রাশমিকা, ছবি: সংগৃহীত

শুধু প্রধানমন্ত্রী নয়, তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শার সঙ্গেও দেখা করেছেন।

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?
অমিত শার সঙ্গে বিজয় ও রাশমিকা, ছবি: সংগৃহীত

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় কাজ করার পর থেকেই বিজয় ও রাশমিকার প্রেম নিয়ে আলোচনা শুরু হয়।  ভক্তদের কাছে এই জুটি ‘বিরোশ’ নামে পরিচিত।

উদয়পুরের বিয়ের আসরে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের নামী চলচ্চিত্র পরিচালক ও অভিনয়শিল্পীরা।

বিয়ের আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  অনেকে এখন নবদম্পতির রিসিপশন  বা আনুষ্ঠানিক প্রীতিভোজের অপেক্ষায় রয়েছেন। নতুন দম্পতির সঙ্গে সাক্ষাত ও শুভেচ্ছা জানানোর জন্য প্রিয়জন ও শিল্পীদের আগ্রহও অনেক বেশি।

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?
বিজয়-রাশমিকা, ছবি: সংগৃহীত

বিয়ের আয়োজন দুইদিন ধরে চলে।  প্রথম দিন ছিল প্রাক-বিবাহ অনুষ্ঠান।  দ্বিতীয় দিন ছিল মূল বিবাহ অনুষ্ঠান।  প্রতিটি অনুষ্ঠান ছিল রাজকীয় ভাবমূর্তির।

রাশমিকার লাল শাড়ি মনোমুগ্ধকর

বিয়ের পোশাক, সাজসজ্জা ও সজ্জা নিয়েও জোর আলোচনা চলছে। বিশেষ করে রাশমিকার পরিধান করা লাল ও সোনালি শাড়ি দর্শকদের মন কেড়েছে।  বিজয়ের স্টাইলও অনেকের নজর কেড়েছে।

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?
বিজয়-রাশমিকা, ছবি: সংগৃহীত

নবদম্পতির বিয়ের খবর ভারতের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হয়েছে। অনলাইন ভক্তরা তাদের অভিনন্দন জানাচ্ছেন। সব মিলিয়ে, উদয়পুরের এই বিয়ে ছিল এক রাজকীয় ও আলোচিত অনুষ্ঠান।

৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত রিসিপশন 

আগামী ৪ মার্চ, ২০২৬ হায়দরাবাদে আয়োজিত হতে চলেছে বিজয়-রাশমিকার রিসিপশন । উদয়পুরের বিয়েতে ১০০ জন আমন্ত্রিত থাকলেও, হায়দরাবাদের অনুষ্ঠান হবে অতি ভিভিআইপি।  প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডিকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন বিজয়।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মিম মানতাশার স্নিগ্ধ ছবি

মিম মানতাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী থাকাকালীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়…
মিম মানতাশার স্নিগ্ধ ছবি

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি

রাশমিকা ও বিজয় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

জহির রায়হানকে ববিতা একুশে পদক উৎসর্গ করলেন  

ববিতার একুশে পদকপ্রাপ্তি আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ…
জহির রায়হানকে ববিতা একুশে পদক

তেলেগু রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়েছে  

বিজয় এবং রাশমিকার বিয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানার…
তেলেগু রীতিতে বিজয় এবং রাশমিকা বিয়ে
0
Share