Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ

রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

রাহুলের মৃত্যু নিয়ে ক্ষোভে ফুঁসছেন শিল্পীরা

রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে টালিউড ইন্ডাস্ট্রি। টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেন সবাইকে নাড়িয়ে দিয়েছে। দিঘার তালসারি সৈকতে শুটিং চলাকালে ঘটে যাওয়া এই ঘটনায় এখনো রয়েছে বহু প্রশ্ন। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কি না, সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

প্রযোজনা সংস্থার নীরবতা নিয়েও প্রশ্ন

রাহুলের মৃত্যু ঘিরে শিল্পীদের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে। অভিনেত্রী চৈতি ঘোষালসহ অনেকেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। প্রযোজনা সংস্থার নীরবতা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে, এমন ঘটনায় দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই পরিস্থিতিতে আর্টিস্ট ফোরামও সক্রিয় হয়ে উঠেছে।

আইনি পথে হাঁটছেন প্রিয়াঙ্কা সরকার

সম্প্রতি শিল্পীদের নিরাপত্তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারসহ একাধিক তারকা। বৈঠক থেকে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, বুধবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার।

রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

কঠোর পদক্ষেপের প্রস্তুতি আর্টিস্ট ফোরামের

সূত্রের খবর, আর্টিস্ট ফোরাম খুব শিগগিরই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাবে। একই সঙ্গে অভিযোগ দায়েরের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে কর্মবিরতির মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে পুরো ইন্ডাস্ট্রিতে বড় প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন অনেকে।

রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

তদন্তে নতুন তথ্য, বাড়ছে রহস্য

রাহুলের মৃত্যু নিয়ে তদন্তে নতুন নতুন তথ্য সামনে আসছে। পুলিশ ইতিমধ্যে ১০ থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এর মধ্যে শুটিং ইউনিটের সদস্য, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। তবুও পুরো ঘটনার চিত্র এখনো পরিষ্কার নয়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সমুদ্রে নামার কিছুক্ষণের মধ্যেই গভীরতা বেড়ে গেলে ভারসাম্য হারান রাহুল। তবে তাকে উদ্ধারের সময় নিয়ে রয়েছে ভিন্নমত। কেউ বলছেন দ্রুত উদ্ধার করা হয়েছিল, আবার স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় তিনি নিখোঁজ ছিলেন।

রাহুলের মৃত্যুতে টালিউডে কড়া পদক্ষেপ
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, ছবি: সংগৃহীত

ময়নাতদন্তে মিলছে নতুন ইঙ্গিত

ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘ সময় পানির নিচে ছিলেন রাহুল। তার ফুসফুস, খাদ্যনালি ও পাকস্থলীতে বালি ও নোনা পানি পাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে। এতে উদ্ধার কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

সব মিলিয়ে রাহুলের মৃত্যু এখনো রহস্যে ঘেরা। ঘটনার প্রকৃত কারণ জানতে এবং দায় নির্ধারণে শিল্পীরা আইনি পথেই এগোতে চান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পী ডালিয়া নওশীন যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিলেন   

শিল্পী ডালিয়া নওশীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডালিয়া নওশীন আর নেই। বুধবার (১ এপ্রিল) দুপুর ১ টার…
শিল্পী ডালিয়া নওশীন

বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ ধারাবাহিক

তুর্কি ধারাবাহিক ‘ভেনডেটা’ বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’ নামক তুর্কি ধারাবাহিকের জয়জয়কার। এর আসল তুর্কি…
বিশ্বের ৭০টির বেশি দেশে ‘ভেনডেটা’

উচ্চশিক্ষিতদের সামনে নিজেকে কেন ‘ছোট’ ভাবেন অক্ষয় কুমার

অক্ষয় কুমার বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবার সম্পূর্ণ ভিন্ন এক কথা বলে নেটিজেনদের আলোচনার শীর্ষে। উচ্চশিক্ষিত…
নিজেকে কেন ‘ছোট’ ভাবেন অক্ষয় কুমার!

সিমরিন লুবাবার বিয়ে কতটা আইনসম্মত- প্রশ্ন নেটিজেনদের

সিমরিন লুবাবা দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, কিশোরী অভিনেত্রী, ও মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক…
সিমরিন লুবাবার বিয়ে
0
Share