Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ৮, ২০২৬

প্রেসার কুকার দিয়ে রায়হান রাফী প্রেসারে ফেলে দিলেন

প্রেসার কুকার দিয়ে রায়হান রাফী
প্রেসার কুকার পোস্টার

প্রেসার কুকার ও ঈদ

দেশের আলোচিত ও জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী এবারের ঈদে আসছে নতুন চমক নিয়ে। এমন ঈদে সর্বশেষ চমক ছিলো শাকিব খানের তুফান। এবারের ইদেও বেশ শোরগোল তাঁর সিনেমার। বলা যায়, প্রেসার কুকার দিয়ে রায়হান রাফী প্রেসারে ফেলে দিলেন দর্শকদের। এঁর কারণ অবশ্য অনেক আছে।  

প্রথমত, শনিবার ৭ মার্চ সন্ধ্যায় প্রেসার কুকার সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়। তবে নির্মাতা একটু ব্যতিক্রম স্বরে এটিকে টিজার না বলে নাম দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’। সামাজিকমাধ্যমে ভিডিওটি শেয়ার করে লেখা হয় ‘নীরব চাপে জমছে এক বিস্ফোরণ…ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল।’  

প্রেসার কুকার দিয়ে রায়হান রাফী

প্রেসার কুকার ও তারেক মাসুদ

সিনেমাটির প্রথম চমক ছিলো চার নায়িকার উপস্থিতি। সিনেমায় কোন পুরুষ প্রধান চরিত্র রাখেননি এই নির্মাতা। এরপর আরেক চমক দেখান পোস্টার প্রকাশ করে। তারেক মাসুদের ‘মাটির ময়না’ ছবির আদলে ‘প্রেশার কুকার’ সিনেমার পোস্টার একটি পোস্টার নির্মাণ ও প্রকাশ করেন রায়হান রাফী যা দেখে রীতিমত আবেগাপ্লুত হয়ে পড়েন দর্শকেরা। কারণ তারেক মাসুদ বাংলাদেশের সিনেমায় এক আক্ষেপের নাম এবং মাটির ময়না সিনেমাটি মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের জীবনের এক অনন্য গল্পকথক। সেই দুই প্রান্তের গল্প ও গল্পকারকে এবার চার নারীর গল্পের ভিতর দিয়ে পুনরুজ্জীবিত করা হয়েছে। ছবিতে দেখা যায়, বিস্তীর্ণ সরিষা খেতের মাঝে বোরকা পরা অসংখ্য নারীদের ছায়া দেখছে সাদা পাঞ্জাবী-টুপি পড়া এক মাদ্রাসার বালক। গল্পে এক অভূতপুর্ব আবেগের সঞ্চার করেছেন রায়হান রাফী এই পোস্টার দিয়ে। সাথে উৎসর্গ করেছেন তারেক মাসুদকে।   

প্রেসার কুকার দিয়ে রায়হান রাফী

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে এই সিনেমাটি। সিনেমায়  চার নারীর গল্পকে কেন্দ্র করে চিত্রনাট্য সাজিয়েছেন রাফী। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

 পোস্টারের পর প্রকাশিত হয় টিজার ওরফে ‘ফার্স্ট হুইসেল’। সেখানে এই চার নারী চরিত্রের পাশাপাশি দেখা গেছে বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীকেও। তাঁদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম।

‘ফার্স্ট হুইসেল’ নামক ভিডিওটির পুরো আবহে শোনা যায় চঞ্চল চৌধুরীর কণ্ঠ। সংলাপের ফাঁকে ফাঁকে তিনি আবৃত্তি করেন পরিচিত ছড়ার লাইন ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই।’ এই আবৃত্তি ও রহস্যময় দৃশ্য মিলিয়ে টিজারটি হয়ে উঠেছে দর্শকদের কাছে কৌতূহলউদ্দীপক ও রহস্যে ঘেরা।

প্রেসার কুকার সিনেমায় কি আছে?

রায়হান রাফীর ভাষ্য অনুযায়ী, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর জীবনের ভিন্ন ভিন্ন যাত্রার গল্প এটি। রাফীর কথায়, এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে।

টিজারটি প্রকাশিত হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মহলে। এর আগে প্রকাশিত পোস্টারে চার নারী চরিত্রকে সামনে এনে সিনেমাটি নিজের প্রথম প্রযোজিত এই সিনেমাটি উৎসর্গ করছেন প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে।

এ নিয়ে রাফী বলেন, ‘তারেক মাসুদকে দেখেই সিনেমা বানাতে অনুপ্রাণিত হয়েছি। তিনি আমার গুরুতুল্য। তাই আমার প্রথম প্রযোজিত ছবিটি তাঁকে উৎসর্গ করাটা বিশেষ অর্থ বহন করে।’

সিনেমাটি এখন দর্শক আলোচনায় তুঙ্গে। জনপ্রিয় অভিনেত্রীগণ,মাদ্রাসার ছাত্রের পোস্টার, টিজারে দেখানো নানা রহস্যময় ঘটনার ইঙ্গিত, নেপথ্যে চঞ্চল চৌধুরীর কবিতা আবৃত্তি মিলিয়ে প্রেসার কুকার দর্শকদের সিনেমাটি দেখার প্রেসারে ফেলে দিয়েছে।

রায়হান রাফী এর আগে, ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের আস্থা অর্জন করেছেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share