দেশের অভিনেত্রীরা
দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা দিবস ও ফাল্গুন উপলক্ষেও ছবি প্রকাশ করেছেন তারা। এছাড়াও অনেকে ঘুরতে গিয়েছেন কিংবা নিজের মতো করে ছবি তুলেছেন। সেরকমই কয়েকটি ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার ও সাজগোজ। ছবিগুলো নায়িকাদের ফেসবুক থেকে নেয়া।
সাফা কবীর সম্প্রতি মৎস্যকন্যা নামের একটি নিরীক্ষাধর্মী নাটকে অভিনয় করেছেন। শুটিংয়ের জন্য মৎস্যকন্যার কস্টিউমও পরেছেন। শুটিং হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে।


মন্দিরা চক্রবর্তী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কাজলরেখা’। নাচের মাধ্যমেই বিনোদন অঙ্গনে আসেন তিনি। মাশালা টাইপের সিনেমা ও আইটেম গানে নিজেকে উপস্থাপন করতে চান এই অভিনেত্রী।


বিদ্যা সিনহা মিম সম্প্রতি ‘মালিক’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এতে তাঁর নায়ক আরিফিন শুভ। এতো কিছুর মাঝেও ঘুরে বেড়াচ্ছেন তিনি।


মেহজাবীন চৌধুরী গতবছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন। এরপর থেকেই কাজ থেকে বিরতিতে আছেন তিনি। তবে সম্প্রতি তিনি ‘ক্যাকটাস’ নামের একটি স্পাই সিরিজে আসছেন। এতে তাঁর বিপরীতে আছেন প্রীতম হাসান।


২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন অর্চিতা স্পর্শিয়া। মাঝে বেশ কিছুদিন অসুস্থও ছিলেন। তবে অসুস্থতা কাটিয়ে ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে আবারো অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী।


আগামী ঈদে আসতে পারে তানজিন তিশা অভিনীত সিনেমা ‘সোলজার’। এতে তাঁর বিপরীতে আছেন মেগাস্টার শাকিব খান। এটি তিশার প্রথম সিনেমা।

তাসনিয়া ফারিণ সম্প্রতি শাকিব খানের সাথে একটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নাম ‘প্রিন্স’। আগামী ঈদে মুক্তি পেতে পারে সিনেমাটি।


অপু বিশ্বাস সম্প্রতি ‘সিক্রেট’ ও ‘দুর্বার’- নামে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। জানা গেছে শুটিংও শুরু করেছেন অপু। এতে দীর্ঘদিনের সিনেমা খরা কাটবে তাঁর।

সাদিয়া আয়মানের প্রথম প্রেমের সূচনা হয়েছিল উচ্চ মাধ্যমিকে পড়ার সময়। তবে সেই সম্পর্কের স্মৃতি খুব একটা সুখকর ছিলো না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

আবারো মন্দিরা চক্রবর্তী।




