Thursday, November 19, 2026

দুই দিনের ব্যবধানে বদলে গেল সিদ্ধান্ত – আসছে ‘পঞ্চায়েত ৫’

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

‘পঞ্চায়েত’ সিরিজের নতুন মৌসুম নিয়ে ভক্তদের অপেক্ষার অবসান ঘটল। জনপ্রিয় এই ভারতীয় ওয়েব সিরিজের পঞ্চম মৌসুম আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে। বুধবার (১৮ নভেম্বর) নতুন পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। অথচ এর মাত্র দুই দিন আগেই এক পোস্টে জানানো হয়েছিল, চলতি বছর আসছে না সিরিজটির নতুন মৌসুম।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, বানরাকস চরিত্রের দুর্গেশ কুমার আঙুল তুলে কিছু বলছেন। তাঁর সামনে মাটিতে পড়ে রয়েছেন সচিবজি চরিত্রের জিতেন্দ্র কুমার। পোস্টারের সঙ্গে প্রাইম ভিডিও লিখেছে, ‘থোড়ি তকরার, থোড়া পেয়ার রাহেগা, ফুলেরায় আপকা ইন্তেজার রাহেগা।’ অর্থাৎ, ফুলেরায় এবারও থাকবে ঝগড়া ও ভালোবাসার গল্প।

দুই দিনের ব্যবধানে বদলে গেল সিদ্ধান্ত - আসছে ‘পঞ্চায়েত ৫’

এর আগে বানরাকসের একটি ছবি প্রকাশ করে নতুন মৌসুমের মুক্তি নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছিল প্ল্যাটফর্মটি। ছবির সঙ্গে লেখা হয়েছিল, ‘দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, পঞ্চায়েতের পরবর্তী মৌসুম আপাতত বন্দি রয়েছে।’ এতে ভক্তরা ধারণা করেছিলেন, ২০২৬ সালে আর দেখা যাবে না সিরিজটি। তবে নতুন পোস্টারে মুক্তির তারিখ প্রকাশের পর সেই অপেক্ষার অবসান ঘটল।

নতুন গল্পে কী থাকছে?

প্রাইম ভিডিওর প্রকাশিত গল্পের ধারণা অনুযায়ী, নতুন মৌসুমে ফুলেরা গ্রামের পরিবর্তিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে অভিষেক ত্রিপাঠিকে। নতুন প্রধান ক্রান্তি দেবীর নেতৃত্বে কাজ করতে গিয়ে প্রতিকূল পরিবেশের মুখে পড়বে সে। অন্যদিকে, এমবিএ পড়ার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে চাইলেও তার আগে ফুলেরায় পড়ে থাকা কিছু অসমাপ্ত কাজ শেষ করতে হবে অভিষেককে।

চতুর্থ মৌসুমের শেষে গ্রামের প্রধানের পদ হারান প্রধানজি ও মঞ্জু দেবী। তাঁদের জায়গায় দায়িত্ব নেন ক্রান্তি দেবী। নতুন নেতৃত্বের কারণে গ্রামের রাজনীতি ও প্রশাসনে কী পরিবর্তন আসে, তা নিয়েই এগোবে এবারের গল্প। পাশাপাশি গ্রামের বিভিন্ন বিষয়ে বানরাকসের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

‘পঞ্চায়েত ৫’-এ ফিরছেন পুরোনো তারকারা

দীপক কুমার মিশ্র পরিচালিত ‘পঞ্চায়েত’ সিরিজের নতুন মৌসুমেও থাকছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, অশোক পাঠক ও সুনীতা রাজওয়ার। আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘পঞ্চায়েত ৫’।

Share

Read more

Local News