Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

নির্মাতা গৌতম ঘোষের স্ত্রী ডিজাইনার নীলাঞ্জনা আর নেই

নির্মাতা গৌতম ঘোষের স্ত্রী ডিজাইনার নীলাঞ্জনা আর নেই

প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের সহধর্মিনী কাঁথা শিল্পী নীলাঞ্জনা ঘোষ । শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন এক্স হ্যান্ডলে।

চিকিৎসকরা জানান, নীলাঞ্জনা ঘোষের হঠাৎ অ্যানিউরিজম দেখা দেয়, যার ফলে তাঁর শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ শুরু হয়। এই জটিল পরিস্থিতির কারণে দ্রুত তার আটারিতে একটি জটিল অস্ত্রোপচার করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করে লিখেছেন, ‘আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী, তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি।’

মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা জানতাম, তাঁর হাতের কাঁথা শিল্পের কাজ ছিল সুন্দর। সেসব কথা মনে পড়ছে। গৌতমদাকে সান্ত্বনা জানানোর কোন ভাষা আমার জানা নেই। তবু তাঁকে মন শান্ত রেখে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করব। বৌদির কথা মনে রেখেই এই কাজ তাঁকে করতে হবে।’

বাংলার কাঁথা শিল্পকে নতুন করে পুনরুজ্জীবিত করে তুলেছিলেন নীলাঞ্জনা। ‘বাংলার কাঁথা’ নামে তিনি একটি বইও লিখেছেন। কাঁথার বুননের প্রতি নীলাঞ্জনার ভালোবাসা গড়ে উঠেছিল মা শ্রীলতা সরকারের কাছ থেকে। শ্রীলতা কাঁথা শিল্পকে ফিরিয়ে আনার অন্য়তম কাণ্ডারী ছিলেন। নীলাঞ্জনার কাছে কাঁথা ছিল ক্যানভাসের মতো। মনের মাধুরী মিশিয়ে নানা কল্পনাকে সুতোর বুননে গাঁথা তাঁর অন্যতম ভালোবাসা ছিল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ দেশের প্রেক্ষাগৃহে চলছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত…
বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার বন্ধ চান হলিউডের অসংখ্য তারকা

ICE ডিটেনশন সেন্টার হলিউডের অসংখ্য অভিনেতা, শিল্পী, চলচ্চিত্র নির্মাতাসহ চিকিৎসক, বিভিন্ন সংস্থা এবং নীতি…
টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার

চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

১৫ টি ভ্রমণ স্থান কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানুষের আগ্রহ-উদ্দীপনা সম্ভবত মানবজাতির শুরু থেকেই। বলা যায়, ঘুরতে…
চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান
0
Share