Thursday, November 26, 2026

ফের সংসার ভাঙল ন্যান্সির, মহসিনের সঙ্গে বিচ্ছেদ

ব্যাচেলর পয়েন্ট ১২৯ – ৩৪ পর্বের রিভিউ 

November 25, 2026

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির তৃতীয় সংসারেও ভাঙনের সুর। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই গায়িকা। বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এক বিবৃতিতে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলার একসময় অনেক অর্থ ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিচ্ছেদের খবর জানিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানিয়েছেন তিনি। ন্যান্সি লেখেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, এই সময়ে তাদের কাছে আমার অনুরোধ, বিষয়টি বুঝবেন, আমাদের সিদ্ধান্তকে সম্মান করবেন এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সহযোগিতা করবেন।’

জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রত্যয় জানিয়ে এই সংগীতশিল্পী আরও লেখেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আমি শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করতে চাই। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’

ফের সংসার ভাঙল ন্যান্সির, মহসিনের সঙ্গে বিচ্ছেদ
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, ছবি: সংগৃহীত

তৃতীয় সংসারেও বিচ্ছেদ

২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এটি ছিল তাঁর তৃতীয় বিয়ে। এই সংসারে তাঁদের মেহনাজ নামে এক কন্যাসন্তান রয়েছে।

এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন ন্যান্সি। তাঁদের সংসারে জন্ম নেয় কন্যাসন্তান মার্জিয়া বুশরা রোদেলা। ২০১২ সালে সেই সংসারের বিচ্ছেদ ঘটে।

এরপর ২০১৩ সালের ৪ মার্চ ময়মনসিংহ পৌরসভার তৎকালীন কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। এই সংসারে নায়লা নামে তাঁদের আরেক কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালে দ্বিতীয় সংসারেরও ইতি ঘটে।

প্লেব্যাক ও আধুনিক গানে দীর্ঘদিন ধরে শ্রোতাপ্রিয়তা ধরে রেখেছেন নাজমুন মুনিরা ন্যান্সি। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়া একাধিকবার অর্জন করেছেন মেরিল-প্রথম আলো পুরস্কার।

Share

Read more

Local News