Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২২, ২০২৬

মাইকেল জ্যাকসনের বায়োপিক – ট্রেলারেই ঝড়

মাইকেল জ্যাকসনের বায়োপিক - ট্রেলারেই ঝড়
মাইকেল জ্যাকসনের বায়োপিক

শূন্য থেকে সংগীতের কিংবদন্তি হয়ে ওঠার গল্প

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে। সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছে তার বায়োপিক ‘মাইকেল’ এর সদ্য প্রকাশিত ট্রেলার। গতকাল রাতে প্রকাশের পরপরই ট্রেলারটি বিশ্বজুড়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়
‘মাইকেল জ্যাকসনের বায়োপিক – ট্রেলারেই ঝড় , ছবি: সংগৃহীত

পরিচালক অ্যান্টনি ফুকোয়ার হাত ধরে ছবিতে ফুটে উঠেছে এক অসাধারণ উত্থানের গল্প। শূন্য থেকে শুরু করে কীভাবে মাইকেল জ্যাকসন হয়ে উঠেন বিশ্বসংগীতের অবিসংবাদিত কিংবদন্তি। ট্রেলারের শুরুতেই শোনা যায় এক অনুপ্রেরণাদায়ী উচ্চারণ-‘তুমি আত্মবিশ্বাসী, তুমি শক্তিশালী, তুমি সুন্দর, তুমি সর্বকালের সেরা।’ এরপরই দ্রুতগতির দৃশ্যে ভেসে ওঠে গান, নাচ, ঝলমলে মঞ্চ, আলো-ছায়ার খেলায় মোড়া মুহূর্ত আর উন্মাতাল দর্শকের করতালি-যেন এক তারকার রোমাঞ্চকর জীবনের সংক্ষিপ্ত ঝলক।

মাইকেল চরিত্রে অভিনয় করছেন জাফর জ্যাকসন

এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফার জ্যাকসন। ট্রেলারে তাঁকে দেখা যায় গান গাইতে, নাচতে এবং ধীরে ধীরে বিশ্বসংগীতের সবচেয়ে বড় তারকায় পরিণত হতে। চেহারা, ভঙ্গি আর নাচের স্টাইল, সব মিলিয়ে জাফারকে দেখে অনেকেরই মনে হবে, যেন পর্দায় আবার ফিরে এসেছেন তরুণ মাইকেল জ্যাকসন।

মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়
‘মাইকেল’ এ জাফর জ্যাকসন, ছবি: সংগৃহীত

মাইকেল জ্যাকসনের জীবনের নেপথ্যের মানুষের গল্প

ছবিটিতে মাইকেল জ্যাকসনের জীবনে গুরুত্বপূর্ণ মানুষদেরও তুলে ধরা হয়েছে। তাঁর বাবা জো জ্যাকসনের ভূমিকায় কোলম্যান ডমিংগো, মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে নিয়া লং এবং বোন লাটোয়া জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন জেসিকা সুলা। পাশাপাশি সংগীতজগতের প্রভাবশালী ব্যক্তিত্ব বেরি গর্ডি, সুজান দে পাসে ও ডায়ানা রসের চরিত্রের মাধ্যমে মাইকেলের ক্যারিয়ারের পেছনের গুরুত্বপূর্ণ অবদানগুলো দেখানোর চেষ্টা করা হয়েছে।

বায়োপিক ‘মাইকেল’-এ কি থাকছে বিতর্কের গল্প?

মাইকেল জ্যাকসনের জীবনের শেষ দিকের নানা বিতর্ক ও অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। তবে ট্রেলার ও প্রকাশিত তথ্য থেকে এখনো স্পষ্ট নয়, সিনেমাটি সেই বিতর্কিত অধ্যায়গুলো কতটা বা আদৌ স্পর্শ করবে কি না।

মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়
‘মাইকেল’ এ জাফর জ্যাকসন, ছবি: সংগৃহীত

সংগীত-নাচের রূপকথা নিয়ে এপ্রিলে আসছে মাইকেল

সিনেমাটি আগামী এপ্রিলেই প্রেক্ষাগৃহে আসার কথা। মুক্তির তারিখ ঘিরে আগেও নানা জল্পনা ও বিলম্বের আশঙ্কা থাকলেও সর্বশেষ তথ্য অনুযায়ী নির্ধারিত সময়েই ছবি মুক্তির প্রস্তুতি চলছে।

মাইকেল জ্যাকসনের অনুরাগীদের জন্য এটি হতে যাচ্ছে বিশেষ এক অভিজ্ঞতা। ট্রেলার থেকেই স্পষ্ট, তাঁর সংগীত, নাচ এবং বিশ্বজোড়া তারকাখ্যাতির রূপকথার মতো যাত্রাকে বড় পর্দায় বর্ণিল ও জাঁকজমকপূর্ণভাবে উপস্থাপন করতেই নির্মাতাদের লক্ষ্য।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চাঁদরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী চিরবিদায় নিলেন

ফরহাদ রেজা চাঁদরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও মেকআপ আর্টিস্ট ফরহাদ রেজা চিরবিদায় নিয়েছেন। তিনি…
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী
0
Share