Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী
মান্না

নায়ক মান্না

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তী। প্রায় দেড় যুগ পেরিয়ে গেলেও মান্না আজও ভক্তদের স্মৃতিতে অমলিন। দেশের দর্শকদের প্রিয় এই তারকাকে আজও শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন তাঁর ভক্তরা। মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক এ উপলক্ষে।

বউ ও সন্তানের সাথে ঢাকাই সিনেমার কিংবদন্তী নায়ক মান্না। তাঁর অবেলায় বিদায় নেয়া ঢাকাই সিনেমা জগতের এক অপূরণীয় ক্ষতি। তাঁর নাম উঠলে ভক্তরা আজও দুঃখ ভারাক্রান্ত হয়ে যান।

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

ফেসবুকে ছেলের পছন্দের আরেকটি ছবিতে নায়ক মান্না। এই নায়ককে দেখা যাচ্ছে গিটার হাতে। তবে শুটিং নাকি পারিবারিক কোনো মুহূর্তে, সেটি তিনি লেখেননি।

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

নগরবাউল জেমসের সাথে নায়ক মান্না ।

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঢাকার টিএসসিতে দেখা হয়েছিলো মান্নার।

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

স্ত্রী ও সন্তানের সাথে নায়ক মান্না। তাঁকে স্মরণ করে ছেলে ইলতিমাস এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাবা তোমার অনেক ভাগ্য ভালো ছিল, মায়ের মতো একজন মেয়েকে পেয়েছিলে।’ মান্না তাঁর সহ-অভিনেত্রী শেলী কাদেরকে বিয়ে করেছিলেন।

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

মান্নার অভিনীত প্রথম ছবি ‘তওবা’। তবে তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল ‘পাগলি’।

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

ক্যারিয়ারে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার এবং পাঁচবার বাচসাস পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন মান্না।

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

মান্নার ছেলে ইলতিমাস তাঁর পরিবারের সঙ্গে মান্নার নানা মুহূর্তের ছয়টি ছবি পোস্ট করে বাবাকে স্মরণ করেছে।

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

মান্না তাঁর মৃত্যুর আগ পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষে ঢাকায় এসে ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশ নিয়ে রূপালি জগতে পা রাখেন তিনি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share