Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

হুমায়ুন ফরীদির চলে যাওয়ার ১৪ বছর

হুমায়ুন ফরীদির চলে যাওয়ার ১৪ বছর
হুমায়ুন ফরীদি, ছবি: সংগৃহীত

হুমায়ুন ফরীদিকে স্মরণ করছে ভক্তরা

হুমায়ুন ফরীদির চলে যাওয়ার ১৪ বছর আজ। নন্দিত অভিনেতা আজও দর্শকের হৃদয়ে জীবন্ত। সিনেমা, টিভি ও মঞ্চ সবখানেই তিনি ছিলেন অনন্য।  অভিনয়ের দক্ষতার জন্য তাকে বলা হতো ‘অভিনয় কারিগর’।  ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি না ফেরার দেশে পাড়ি জমান।  দিনটি ভক্তদের জন্য আবেগঘন। অনেকেই এখনো তার চলে যাওয়া মানতে পারেন না।

হুমায়ুন ফরীদির চলে যাওয়ার ১৪ বছর
ফরীদির চলে যাওয়ার ১৪ বছর , ছবি: সংগৃহীত

তার বাবা এটিএম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। পড়াশোনা করেছেন ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুলে। পরে চাঁদপুর সরকারি কলেজে অধ্যয়ন করেন। অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।

বিশ্ববিদ্যালয় জীবনে নাট্য উৎসব আয়োজনের মধ্য দিয়ে তিনি নাট্যাঙ্গনে পরিচিতি লাভ করেন এবং সেখান থেকেই তার সৃজনশীল যাত্রার সূচনা। ছাত্রাবস্থাতেই যুক্ত হন দেশের প্রখ্যাত নাট্যদল ঢাকা থিয়েটারের সঙ্গে, যা তার অভিনয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নব্বইয়ের দশকে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন এবং দ্রুতই নিজের আলাদা অবস্থান তৈরি করেন। নাটক, চলচ্চিত্র ও মঞ্চ, সব মাধ্যমেই ফরীদির ছিল স্বচ্ছন্দ ও শক্তিশালী উপস্থিতি। তবে তার পথচলার সূচনা মঞ্চ থেকেই। ১৯৬৪ সালে কিশোরগঞ্জে মহল্লার নাটকের মাধ্যমে তিনি প্রথম মঞ্চনাটকে অভিনয় করেন। স্কুলজীবনেই ‘ভূত’ নাটকের নির্দেশনা দিয়ে তার সৃজনশীল নেতৃত্বের পরিচয় দেন।

হুমায়ুন ফরীদির চলে যাওয়ার ১৪ বছর

২০০৪ সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৮ সালে তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। ‘সন্ত্রাস’, ‘দহন’, ‘ব্যাচেলর’, ‘শ্যামল ছায়া’, ‘মেহেরজান’সহ বহু আলোচিত সিনেমায় অভিনয় করে তিনি হয়ে আছেন অবিস্মরণীয়।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন  
0
Share