Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

হানিয়া আমিরের বিয়ে নিয়ে দুঃসংবাদ দিলেন জ্যোতিষী  

হানিয়া আমিরের বিয়ে নিয়ে দুঃসংবাদ
হানিয়া আমির ও গায়ক আসিম আজহার | ছবি: ফেসবুক

হানিয়া আমিরের বিয়ে

বছরের শুরুতেই পাকিস্তানের বিনোদন জগৎ ললিউড বেশ সরগরম প্রেম আর বিয়ের গুঞ্জনে। শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার আবারো এক হয়েছে। পুরনো প্রেম নতুন করে জোড়া লেগেছে। এই প্রেম নাকি গড়াতে পারে বিয়ে পর্যন্তও। তবে এই আনন্দের সম্ভাবনার মধ্যেই উঠে এসেছে চাঞ্চল্যকর এক ভবিষ্যদ্বাণী। হানিয়া আমিরের বিয়ে নিয়ে দুঃসংবাদ দিলেন জ্যোতিষী।

২০১৮ সাল থেকে হানিয়া আমির ও আসিমের প্রেম ছিলো বেশ চর্চিত বিষয়। তবে ২০২০ সালে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরই মধ্যে আসিম আজহারের বাগদান ভেঙে যাওয়ার খবর সামনে আসে। ফলে হানিয়া ও আসিমের মধ্যকার প্রেমের গুঞ্জন উঠে আবারো । গুঞ্জন উঠার কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসঙ্গে উপস্থিতি, ভক্তদের মধ্যে তাদের ঘনিষ্ঠতার খবর ছড়াতে সাহায্য করে। এ কারণেই অনেকের ধারণা, চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা জুটি।

হানিয়া আমিরের বিয়ে নিয়ে দুঃসংবাদ
হানিয়া আমির | ছবি: ফেসবুক

হানিয়া আমিরের বিয়ে নিয়ে দুঃসংবাদে যা আছে

এদিকে, হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন অঙ্গনে চলছে নানা আলোচনা তখন এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি বলেন, এই মুহূর্তে হানিয়ার ক্যারিয়ারে মনোযোগ দেওয়া উচিত। তার মতে, ২০২৬ সালে বিয়ে করলে বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা হানিয়ার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 

অন্যদিকে, জ্যোতিষী কিনান চৌধুরীর দাবি করেন তিনি হানিয়ার বিচ্ছেদের বিষয়টি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার কথা অনুযায়ী, হানিয়া বর্তমানে নতুন সম্পর্কে রয়েছেন এবং চলতি বছরই সেই সম্পর্ক বিয়েতে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

হানিয়া আমিরের বিয়ে নিয়ে দুঃসংবাদ
অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহার | ছবি: ফেসবুক

তবে হানিয়া আমির বা আসিম আজহার কেউই বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি এখনো। হানিয়া আমিরের বিয়ে নিয়ে দুঃসংবাদ আসলেই কতটুকু যোক্তিক সেটা নিয়েও চলছে আলোচনা। এখন আলোচিত এই দুই তারকার বিয়ে করবেন নাকি জ্যোতিষীদের কথা মেনে বিয়ে থেকে দূরে থাকবেন তাই দেখার বিষয় বছর জুড়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানজিন তিশার স্নিগ্ধ সাজের অপরূপ ছবি

তানজিন তিশা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে ছোটপর্দা থেকে খুব শীঘ্রই উত্তরণ ঘটছে তাঁর। সামনে…
তানজিন তিশার স্নিগ্ধ সাজের

রাশ্মিকা-বিজয়ের বিয়েতে অতিথিদের তালিকা

রাশ্মিকা-বিজয়ের বিয়ে অভিনেত্রী রাশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হতে যাচ্ছে বৃহস্পতিবার ২৬…
রাশ্মিকা-বিজয়ের বিয়েতে

কাজল-অজয়ের ২৭ বছর- মেডেল ও ট্রফি চাইলেন কাজল

কাজল-অজয় দেবগন মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দাম্পত্য জীবনে কাজল-অজয়ের ২৭ বছর পূর্ণ হয়েছে যেকারণে নিজেদের জন্য…
কাজল-অজয়ের ২৭ বছর

তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার  

তুরস্কের চলচ্চিত্রশিল্প তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার। সিনেমাশিল্পে কর্মরত এই…
তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০
0
Share