Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬

‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া আহসান যা জানালেন

‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া আহসান যা জানালেন
জয়া আহসান, ছবি: সংগৃহীত

এপস্টিন ফাইলের লাখ লাখ নথি নিয়ে আলোচনা

অভিনেত্রী জয়া আহসান সব সময়ই ভিন্ন ধরনের চরিত্র বেছে নিয়ে নিজেকে প্রমাণ করেছেন। এবার নিজের আসন্ন চলচ্চিত্র ‘ওসিডি’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জীবনের কিছু গভীর অনুভূতি ও সামাজিক দায়িত্বের বিষয় সামনে এনেছেন।  ‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া আহসান কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন ।  সম্প্রতি বিশ্বজুড়ে  লাখ লাখ নথি নিয়ে হচ্ছে আলোচনা।

‘এপস্টিন ফাইল’ নিয়ে যা জানালেন জয়া আহসান
‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া আহসান যা জানালেন , ছবি: সংগৃহীত

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া বলেন, শিশুদের ঘিরে কোনো কাজ করলে দায়িত্ব অনেক বেশি বেড়ে যায়। কারণ, শিশুদের সঙ্গে জড়িত বিষয়গুলো খুবই সংবেদনশীল। তিনি জানান, অভিনয়কে নিখুঁত করার একটি অদ্ভুত চাপ সব সময় তার ভেতরে কাজ করে।  নিজের অভিনয় নিয়ে তিনি প্রায়ই ভাবেন, সব চরিত্র যেন এক রকম হয়ে যাচ্ছে। নিজেকে নতুনভাবে ভাঙতে গিয়ে মাঝে মাঝে মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়েন। তখন নিজেকে বোঝান যে তিনিও একজন মানুষ, কিন্তু মন সহজে মানতে চায় না।

ওসিডি’তে জয়ার প্রস্তুতির গল্প

‘ওসিডি’ সিনেমায় জয়া এমন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি শৈশবে যৌন নির্যাতনের শিকার ছিলেন। এই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে তাকে পিডোফিলিয়া নিয়ে অনেক পড়াশোনা করতে হয়েছে। জয়ার মতে, শিশুদের প্রতি যৌন আকর্ষণ কোনো সাধারণ বিষয় নয়, এটি একটি গুরুতর মানসিক ব্যাধি। দুঃখজনকভাবে বাংলা সিনেমায় এই বিষয়টি নিয়ে খুব কম কাজ হয়েছে।

‘এপস্টিন ফাইল’ নিয়ে যা জানালেন জয়া আহসান
জয়া আহসান, ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আলোচিত ‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া বলেন, সাধারণ মানুষের চোখে শিশু মানেই মায়া ও স্নেহের অনুভূতি। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে শিশুদের দেখলেই বিকৃত যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়, যা স্পষ্টভাবে একটি অসুস্থ মানসিকতা।

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে সন্তান দত্তক নেওয়ার বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন জয়া আহসান। তিনি বলেন, সন্তান পেতে হলে জন্ম দেওয়াই একমাত্র পথ নয়। চাইলে দত্তক নেওয়াও সম্ভব। তবে সবচেয়ে বড় সমস্যা হলো পরিবেশ। একটি শিশুকে পৃথিবীতে আনলে তার জন্য আগে নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা জরুরি। অথচ বর্তমানে মানুষ নিজের জীবন নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এপস্টেইন ফাইলে বলিউড তারকা অনুরাগ কাশ্যপের নাম

এপস্টেইন ফাইলে অনুরাগ কাশ্যপ পৃথিবীজুড়ে চলছে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি নিয়ে আলোচনা।…
এপস্টেইন ফাইলে আসলো বলিউড তারকা

পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন

সন্তানের জন্য দোয়া চাইলেন অভিনেতা জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ।…
পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন

ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী যুগলের প্রতিদ্বন্দ্বিতার গল্প

সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী যুগল প্রতিদ্বন্দ্বিতারও এক ধরনের শিল্প আছে। সেই প্রতিদ্বন্দ্বিতা শিল্পের নিয়ম ও…
ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী

উপন্যাস থেকে চলচ্চিত্র – কতটা সফল রূপান্তর?

উপন্যাস থেকে চলচ্চিত্র – সফল রূপান্তরের সত্যিকারের মানদণ্ড একটা উপন্যাস পড়তে পড়তে আমরা যে সিনেমাটা মাথার…
উপন্যাস থেকে চলচ্চিত্র - কতটা সফল রূপান্তর
0
Share