Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২৮, ২০২৬

দর্শক মাতাচ্ছে জ্যাকপট, ঈদে নতুন চমক

দর্শক মাতাচ্ছে জ্যাকপট, ঈদে নতুন চমক
ছবি: সংগৃহীত

জীবন-শিমুল দর্শকদের নজর কেড়েছেন

দর্শক মাতাচ্ছে ‘জ্যাকপট’।  নাটকটি ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়ে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এ স্ট্রিম হওয়া এই নাটকটি ‘বঙ্গ ঈদ ফেস্ট’-এর অন্যতম আকর্ষণ। মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ বাড়ছে।  সহজ গল্প আর বিনোদনমূলক উপস্থাপনা নাটকটিকে করেছে জনপ্রিয়।

দর্শক মাতাচ্ছে জ্যাকপট, ঈদে নতুন চমক
ছবি: সংগৃহীত

জ্যাকপটে নতুন জুটির দারুণ রসায়ন

এই নাটকের সবচেয়ে বড় আকর্ষণ শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মার নতুন জুটি। ‘ডাইল কাদের’ চরিত্রে জীবন এবং ‘জিরা মাসুদ’ চরিত্রে শিমুল দারুণ অভিনয় করেছেন। তাদের পর্দার রসায়ন দর্শকদের নজর কেড়েছে।  জ্যাকপট জনপ্রিয়তার পাওয়ার পেছনে জীবন ও শিমুল জুটির অবদান বড়।

দর্শক মাতাচ্ছে জ্যাকপট, ঈদে নতুন চমক

জ্যাকপট গল্পে টানটান উত্তেজনা

মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নির্মিত নাটকটির গল্প সীমান্তবর্তী এলাকার নানা ঘটনাকে ঘিরে। চোরাকারবারি, স্থানীয় রাজনীতি এবং হঠাৎ পাওয়া টাকার গল্প মিলিয়ে তৈরি হয়েছে নাটক জ্যাকপট।  মাসুদ, কাদের এবং পুলিশের মধ্যে সংঘাত গল্পকে করেছে আরও আকর্ষণীয়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছে নাটকটি।  জীবনের টানাপোড়েন আর ভাগ্যের অপ্রত্যাশিত মোড় এই দুইয়ের মিশেলই ‘জ্যাকপট’-এর মূল শক্তি।

দর্শক মাতাচ্ছে জ্যাকপট, ঈদে নতুন চমক

বন্ধুত্বই পর্দায় রসায়ন: নির্মাতা

পরিচালক মাজিদুল ইসলাম স্বাধীন বলেন, জীবন ও শিমুলকে নিয়ে কাজ করা ছিল দারুণ অভিজ্ঞতা। তাদের বন্ধুত্বই পর্দায় সুন্দর রসায়ন তৈরি করেছে। দর্শকদের ইতিবাচক সাড়া পেয়ে পুরো টিম অনুপ্রাণিত। জ্যাকপট নাটক দেখে দর্শকদের এই প্রতিক্রিয়া তাদের কাজের সার্থকতা প্রমাণ করে। এছাড়াও দর্শকদের কাছ থেকেও মিলছে ইতিবাচক সারা।

দর্শক মাতাচ্ছে জ্যাকপট, ঈদে নতুন চমক

অভিনয়ে আরও যারা

নাটকটিতে আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল ও নিদ্রা নেহা। সহ-অভিনেতারাও গল্পকে শক্তিশালী করেছেন। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন সুফিয়ান রায়হান। সব মিলিয়ে পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে মানসম্পন্ন একটি নাটক।

দর্শক মাতাচ্ছে জ্যাকপট, ঈদে নতুন চমক

বঙ্গ ঈদ ফেস্টের বিশেষ আয়োজন

‘বঙ্গ ঈদ ফেস্ট’-এর অংশ হিসেবে টানা ৬ দিনে ৬টি নতুন কন্টেন্ট প্রকাশ করা হয়েছে।  জ্যাকপট নাটকটি সেই আয়োজনের অন্যতম সফল সংযোজন। দর্শকরা ‘One Pack’ সাবস্ক্রিপশনের মাধ্যমে বিজ্ঞাপন ছাড়া এই নাটক উপভোগ করতে পারছেন।

দর্শক মাতাচ্ছে জ্যাকপট, ঈদে নতুন চমক

কোথায় দেখবেন জ্যাকপট

দর্শক মাতাচ্ছে জ্যাকপট এখন দেখা যাচ্ছে বঙ্গ-এর অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপে। যারা এখনও দেখেননি, তারা সহজেই উপভোগ করতে পারেন এই আলোচিত নাটকটি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্বাধীনতার চেতনা ধরে রাখার প্রত্যয় তারকাদের স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট দেশের মানুষকে স্মরণ করিয়ে…
স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট
0
Share