Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

'দম' সিনেমার বাস্তব ঘটনা
‘দম’ সিনেমার বাস্তবের নায়ক

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। সিনেমাটি আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত এক বাংলাদেশি নাগরিকের অপহৃত হওয়া ও বেঁচে ফেরার ঘটনা অবলম্বনে নির্মিত। এই ‘দম’ সিনেমার গল্পের নেপথ্য ব্যক্তিটির নাম মো. নূর ইসলাম। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম। শোনালেন তার জীবনের সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা।  

২০০৮ সালে আফগানিস্তানে অপহৃত হয়েছিলেন নূর ইসলাম। ৮৪ দিন বন্দিজীবনের পর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। দীর্ঘ ১৮ বছর পর সিনেমার মাধ্যমে তাঁর সেই জীবনযুদ্ধের গল্প উঠে এসেছে চরকী ও রেদওয়ান রনির হাত ধরে। নূর ইসলাম বলেন, ‘ভূ-রাজনৈতিক ও ধর্ম সংক্রান্ত ভিত্তিহীন এক অভিযোগে আমাকে অপহরণ করা হয়েছিল। এক পর্যায়ে আমাকে হত্যার সিদ্ধান্ত নেয় তারা। সেই ৮৪ দিনের সব ঘটনা দুই ঘণ্টার সিনেমায় পুরোপুরি তুলে আনা সম্ভব নয়। তবে আমি চাই দেশের মানুষ জানুক। আর বড় শিক্ষা হলো, আপনার ভেতরে যতক্ষণ দম আছে, ততক্ষণ হার মানা যাবে না।’

'দম' সিনেমার বাস্তব ঘটনা
আফরান নিশো, পূজা চেরী ও নির্মাতা রেদওয়ান রনি (বাঁ থেকে) |ছবি: ফেসবুক

সিনেমাটিতে নূর ইসলামের চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। পর্দায় যার নাম ‘শাহজাহান ইসলাম নূর’। নূর ইসলামের স্ত্রী আনোয়ার পারভীন ওরফে রানির চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। বাস্তবের সেই দুঃসহ দিনগুলোর কথা মনে করে আনোয়ারা পারভীন বলেন, ‘আমার সব সময় মনে হতো সে বেঁচে আছে। আমার বিশ্বাস ছিল, তার কিছু হলে আমি ঠিকই টের পাব। অনেকে আমাকে পাগল বলত, কিন্তু আমার মনের অবস্থা কেউ বুঝত না।’

সিনেমাটি নিয়ে আফরান নিশো বলেন, ‘নূর ভাই ও তার স্ত্রীকে এখন আপনারা হাসিখুশি দেখছেন, কিন্তু তাদের ভেতরে সেই দিনের স্মৃতিগুলো এখনো জীবন্ত। তাদের সঙ্গে সময় কাটানোর সময় আমরা সেই হাহাকার ও ক্ষোভটা টের পেয়েছি। আমি আমার চরিত্রের অনুপ্রেরণা তাদের কাছ থেকেই নিয়েছি।’

'দম' সিনেমার বাস্তব ঘটনা

পরিচালকের সাথে গল্পের দেখা

পরিচালক রেদওয়ান রনি জানান, নূর ইসলামের ডায়েরি পড়েই তিনি এই সিনেমার অনুপ্রেরণা পেয়েছেন। রনি বলেন, ‘গল্পটি যখন প্রথম পড়ি তখন কেঁদেছি, নূর ভাইয়ের সঙ্গে যখন প্রথম বসলাম, তখন আমরা দুজনই কেঁদেছি। নূর ভাই ডায়েরিটা আমাকে দিয়েছিলেন। সেটি পড়লে বোঝা যায় কেন এটি এক বাংলাদেশির জিতে যাওয়ার গল্প। সিনেমাটি দেখার পর নূর ভাই যখন জড়িয়ে ধরলেন, তখন মনে হলো আমার চেষ্টা সার্থক হয়েছে।’

‘দম’ সিনেমাটি নির্মিত হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকির যৌথ প্রযোজনায়। সিনেমাটি আগামী ২৪ এপ্রিল থেকে দেশের সিঙ্গেল স্ক্রিন হলগুলোতে মুক্তি পাবে। রেদওয়ান রনির সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি।

সিনেমাটি ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলোর তুলনায় দর্শক পছন্দ ও বক্স অফিসে বেশ এগিয়ে রয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’

‘মাসুদ রানা’র ট্রেলার প্রকাশ হবে বৃহস্পতিবার অবশেষে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমা ।  দীর্ঘদিন ধরে অপেক্ষায়…
কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’

কিভাবে বিদুষী বর্ণিতা হয়ে উঠলেন লাক্স সুপারস্টার?

লাক্স সুপারস্টার ২০২৫ লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরার মুকুট জিতলেনমেহেবুব আলম ও মেরী ইয়াসমিন দম্পতির একমাত্র…
বিদুষী বর্ণিতা
0
Share