Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ৮, ২০২৬

দম সিনেমায় আফরান নিশো- দুর্দশায় জর্জরিত তবু হার মানছে না

দম সিনেমা

আজ রবিবার (৮ মার্চ) বেলা দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ‘দম’ দিনেমার ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। দম সিনেমায় আফরান নিশোকে দুর্দশায় জর্জরিত তবু হার মানছে না, এমন চরিত্রে আবিষ্কার করলো দর্শকরা।  

ফার্স্ট লুকে দেখা যায়, এক পাহাড়ঘেরা মরুময় প্রান্তর, পেছনে সূর্যোদয়ের কোমল আলো জেগে উঠছে, ঠিক তখনই দৃশ্যপটে আসে এক নিঃসঙ্গ-আহত মানুষের উপস্থিতি। শান্ত ও মরুময় সেই পরিবেশ দ্রুতই বদলে যেতে থাকে। নীরবতা ভেঙে ঘনিয়ে আসতে দেখা যায় অজানা নানা বিপদ। আতঙ্কিত দৃষ্টি, ঘোড়ায় চড়ে আসতে থাকা অস্ত্রধারী একদল মানুষ, বেঁচে থাকার আকুল সংগ্রাম। এই সবকিছু মিলিয়েই প্রকাশ পেল ঈদুল ফিতরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দম’–এর ফার্স্ট লুক।

দম সিনেমায় আফরান নিশো

রবিবার ইউটিউবে প্রকাশ পেয়েছে দম সিনেমার ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুকটি। এতে দেখা গেছে অভিনয়শিল্পী আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীকে। বিভিন্ন দৃশ্য দিয়ে তৈরি এই ফার্স্ট লুকটিতে নানারকম মুহূর্তের সাথে অজানা সুরের এক আবহ সঙ্গীতের মেলবন্ধন ঘটিয়ে দৃশ্যগুলোকে আরো রোমাঞ্চিত করে তোলা হয়েছে। এই ফার্স্ট লুক ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও আলোচনার ঝড়। সামাজিক মাধ্যমে তারা প্রশংসায় ভাসাচ্ছেন ফার্স্ট লুকটিকে। কেউ কেউ বলেছেন আফরান নিশো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আগাম অর্ডার দিয়ে ফেললেন।

দম সিনেমায় আফরান নিশো ও অন্যান্য

টিজারের পুরো সময়ব্যাপী দেখা যায় ক্লান্ত, বিধ্বস্ত, উদ্বিগ্ন এক আফরান নিশোকে। এছাড়া, অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতেও দেখা গেছে আতঙ্ক আর অনিশ্চয়তা। প্রচণ্ড অবাক হতে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। এরপর দেখা যায় পানিতে ঝাঁপ, বোমা, একটা ট্রাপে আটকে থাকা। সব মিলিয়ে ফার্স্ট লুকটি নানা উৎকণ্ঠা দেখিয়েছে। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তুলছে নিশো এই মরুময় স্থানে কিভাবে গেল, কার কাছে আটকে গেলো সে, কেনই বা এতো দুর্দশা? কে কাকে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ!

দম সিনেমায় আফরান নিশো

পুরো টিজারে সাধারণত সংলাপ পাওয়া যায় না তবে একদম শেষে আফরান নিশোর কণ্ঠে বলতে শোনা যায়, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো’। ছোট্ট এই সংলাপটি পুরো সিনেমার টেনশনটা আরো বাড়িয়ে দেয়। ‘দম’ সিনেমাকেও শ্বাসরুদ্ধকর করে তুলেছে।

‘দম’ নিয়ে নির্মাতা রেদওয়ান রনি

এই সিনেমার নির্মাতা রেদওয়ান রনি এ নিয়ে বলেন, “দম” এখন আর আমাদের সিনেমা নেই, এটা এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্ট লুকটি সিনেমাটির একটি সারাংশ মাত্র। আমি আগেই বলেছিলাম, এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা হয়েছে কি না আমার জানা নেই। তার কিছু আভাস হয়তো দর্শকেরা টিজারে পেয়েছেন। অর এই ভিজ্যুয়াল আরও দুর্দান্ত হয়ে উঠেছে শিল্পী–কলাকুশলীদের প্রচেষ্টায়। এই শ্বাসরুদ্ধকর যাত্রায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করি।’   

দম সিনেমায় আফরান নিশো

‘দম’ সিনেমায় শাজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তিনি বলেন, ‘দম’ একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্ট লুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি, সিনেমাটাও সবার ভালো লাগবে।’

পূজা চেরীর চরিত্রের দৃঢ়তা

সিনেমায় অভিনেত্রী পূজা চেরীর চরিত্রের নাম রানি। জানা যায়, চরিত্রটি খুব দৃঢ়তার। অভিনেত্রী বলেন, ‘টিজারে রানি চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে। যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটির প্রভাব নূরের কাছে কতখানি সেটা জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। রানি চরিত্রটি রানির মতোই বিরাজ করে সিনেমায়।’

‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এবং চরকি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘“দম” সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। আড়াই বছর ধরে এই চলচ্চিত্র নিয়ে আমরা কাজ করছি। আমাদের সব সময় চেষ্টা থাকে নেক্সট লেভেলের কাজ করার। বাংলা সিনেমা যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, তা “দম” সিনেমার ফার্স্ট লুক দেখে হয়তো দর্শকেরা বুঝতে পারছেন।

আমাদের উদ্দেশ্যই ছিল “দম” সিনেমা দিয়ে আরেক ধাপ এগিয়ে যাওয়ার। যে ভিজ্যুয়াল দর্শকেরা দেখতে পেল, সেটা বাংলাদেশের সিনেমায় নতুন বলেই আমার ধারণা এবং আমাদের আধুনিক দর্শকেরা এ ধরনের সিনেমাই দেখতে চায় বলে আমি বিশ্বাস করি।’ ‘দম’ সিনেমাটির ট্যাগলাইনে লেখা ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। সিনেমাটি মুক্তি পাচ্ছেন পবিত্র ঈদুল ফিতরে। ‘দম’ সিনেমটির চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি ও নির্মাতা রেদওয়ান রনি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share