‘ধুরন্ধর ২’
বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই যাত্রা। এবার বাজিমাত করতেসেন, ‘ধুরন্ধর’ ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে পেইড প্রিভিউ শোর অগ্রিম বুকিং শুরু হতেই একের পর এক রেকর্ড গড়ছে ছবিটি। এর মধ্য দিয়ে, ‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো।
আগামী ১৯ মার্চ ছবিটি মুক্তি পাবে বলে নির্মাতারা জানিয়েছেন। তার আগে ১৮ মার্চ বিকেল পাঁচটা থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে পেইড প্রিভিউ শো অনুষ্ঠিত হবে। এই প্রিভিউ শোর টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের ব্যাপক সাড়া দেখা গেছে। মাত্র ৪৪ ঘণ্টার মধ্যেই ছবিটির দুই লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। ট্রেড সূত্রের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৩টি টিকিট বিক্রি হয়েছে।

দেশজুড়ে প্রায় আট হাজারের বেশি প্রিভিউ শোর টিকিট ইতোমধ্যেই বুক হয়ে গেছে। অগ্রিম বুকিং থেকেই ছবিটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি ৬০ লাখ টাকার সমপরিমাণ আয় করেছে। আর ব্লক সিটসহ মোট আয় ধরা হলে সেই অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ২৭ কোটি ৯০ লাখ টাকা। সব ভাষাতেই পেইড প্রিভিউয়ের অগ্রিম বুকিং চললেও সবচেয়ে বেশি সাড়া মিলছে হিন্দি সংস্করণে। কর্নাটকে ছবিটি ইতিমধ্যে ৩ কোটি ৯৫ লাখ টাকা এবং মহারাষ্ট্রে প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। তেলেঙ্গানা ও দিল্লিতেও ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ উল্লেখযোগ্য।
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শো ছাড়িয়ে গেলো যাদের
প্রিভিউ শোর অগ্রিম বুকিংয়ের আয়ের দিক থেকে পরিচালক আদিত্য ধর–এর ‘ধুরন্ধর ২’ ইতিমধ্যেই শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী ২–কে ছাড়িয়ে গেছে। ট্রেড মহলের দাবি, এবার আল্লু অর্জুন অভিনীত ‘পুস্পা ২- দ্য রুল’ এর রেকর্ডও ভেঙে দিয়েছে ছবিটি। এর আগে ‘পুষ্পা ২’ পেইড প্রিভিউ থেকে ১৪ কোটির বেশি আয় করেছিল, যা এসেছিল কেবল তেলেগু সংস্করণ থেকেই। অন্যদিকে ‘ধুরন্ধর ২’ একাধিক ভাষায় প্রিভিউ দেখানো হচ্ছে, ফলে আয়ের পরিমাণও দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত ভাষাভিত্তিক হিসেবে হিন্দি সংস্করণে প্রায় ১৫ কোটি ৮৫ লাখ টাকা, তামিল সংস্করণে প্রায় ১৩ কোটি ৫ লাখ টাকা এবং তেলেগু সংস্করণে প্রায় ১২ কোটি ৫৫ লাখ টাকা আয় হয়েছে। কন্নড় ও মালয়ালম সংস্করণ থেকেও কিছু আয় হয়েছে।
প্রিভিউ শোর টিকিটের দামও তুলনামূলক বেশি রাখা হয়েছে। সাধারণ স্ক্রিনে টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ৬০০ টাকা থেকে। আর প্রিমিয়াম বা বিলাসবহুল স্ক্রিনে টিকিটের দাম উঠেছে ৩ হাজার ৪০০ টাকা পর্যন্ত।

তবে,‘ধুরন্ধর’ ছবির প্রথম কিস্তি মুক্তির সময় তেমন বড় কোনো আলোচনায় ছিল না। রণবীর কাপুর ও সারা অর্জুন অভিনীত সেই ছবিটি মুক্তির প্রথম দিনে প্রায় ২৮ কোটি রুপি এবং দ্বিতীয় দিনে ৩২ কোটি রুপি আয় করেছিল।
তবে এবার পরিস্থিতি ভিন্ন। ট্রেড বিশ্লেষকদের মতে, পেইড প্রিভিউ থেকেই যখন এতটা সাড়া মিলছে, তখন মুক্তির পর বক্স অফিসে বড় ধরনের ঝড় তুলতে পারে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’।


