Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

সিজেএফবি অ্যাওয়ার্ডে সেরা শিল্পী, পরিচালকের পুরস্কার জিতলেন কারা?

সিজেএফবি অ্যাওয়ার্ডে সেরা শিল্পী, পরিচালকের পুরস্কার জিতলেন কারা?

কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ

গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো সংস্কৃতি অঙ্গনের সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) অ্যাওয়ার্ড তথা সিজেএফবি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৪তম আসর। অনুষ্ঠানে সংগীত, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্রসহ সংস্কৃতির বিভিন্ন শাখার শিল্পী-কলাকুশলীদের পুরস্কৃত করা হয়। জুরিবোর্ডের বিচারে ২০২৪ সালের সেরাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক, সনদ ও মেডেল।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান দিয়ে। এবারের আয়োজনে দুজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংগীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী বেবী নাজনীন এবং চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন অভিনেত্রী পূর্ণিমা।

সিজেএফবি অ্যাওয়ার্ডে সেরা শিল্পী, পরিচালকের পুরস্কার জিতলেন কারা?

টেলিভিশন বিভাগে এ বছর সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন তানজিন তিশা, সেরা অভিনেতা  জিয়াউল হক পলাশ,  সেরা অভিনেত্রী, সমালোচক পদে তাসনুভা তিশা ও তানজিম সাইয়ারা তটিনী।

সেরা অভিনেতা, সমালোচক পদে আরশ খান, সেরা পরিচালক পদে ইমরাউল রাফাত, সেরা পরিচালক, সমালোচক বিভাগে তপু খান, আহমেদ তাওকীর ও অপূর্ণ রুবেল জিতেছেন সেরা নাট্যকারের সম্মান।

সিজেএফবি অ্যাওয়ার্ডে সেরা শিল্পী, পরিচালকের পুরস্কার জিতলেন কারা?

 সংগীত বিভাগে এ বছর সেরা গায়িকা হয়েছেন সোমনূর মনির কোনাল, সেরা গায়ক ইমরান মাহমুদুল, প্রিন্স মাহমুদ জিতেছেন সেরা সংগীত পরিচালকে, সেরা গীতিকারে আসিফ ইকবাল এবং সেরা গীতিকার সমালোচক বিভাগে জনি হক ।

ওটিটি বিভাগে এ বছর সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার জিতেছেন পরীমনি, সেরা অভিনেত্রী, সমালোচক বিভাগে তাসনিয়া ফারিণ, সেরা অভিনেত্রী, ওয়েব সিরিজে সাবিলা নূর, আবদুন নূর সজল ও এফ এস নাঈম সেরা অভিনেতা, ওয়েব সিরিজে, কাজল আরেফিন সেরা পরিচালক এবং অসময় জিতেছে সেরা ওয়েবে ফিল্মের পুরস্কার।

সিজেএফবি অ্যাওয়ার্ডে সেরা শিল্পী, পরিচালকের পুরস্কার জিতলেন কারা?

চলচ্চিত্র বিভাগে সেরা নায়কের পুরস্কার পেয়েছেন শাকিব খান, মাসুমা রহমান নাবিলা হয়েছেন সেরা অভিনেত্রী, সেরা অভিনেত্রী, সমালোচক বিভাগে জিতেছেন মেহজাবীন চৌধুরী এবং সেরা সম্ভাবনাময়ী অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মন্দিরা চক্রবর্তী।

পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বেবী নাজনীন, আবদুন নূর সজল, ইমরান মাহমুদুল, সোমনূর মনির কোনাল, তানজিন তিশা, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তাসনুভা তিশা, মন্দিরা চক্রবর্তী,ও ঐশী।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে ওটিটিতে কি দেখবেন?

ওটিটি কনটেন্ট দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের বিনোদনের জন্য এক ব্যতিক্রমী মাধ্যম। পুরো বছর জুড়েই ওটিটিতে…
ঈদে ওটিটিতে কি দেখবেন

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া
0
Share